সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

আল জাজিরার সংবাদে সরকারের মাথা খারাপ হয়ে গেছে : এ্যানি চৌধুরী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের এক মন্ত্রী বলেছেন, জিয়াউর রহমানের খেতাব নাকি আইনসম্মতভাবে বাতিল করার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। কিন্তু তারা তো আইনসম্মতভাবেই ক্ষমতায় নেই। যারা আইনসম্মতভাবে ক্ষমতায় নেই, তাদের আইন নিয়ে কথা বলারও কোনো অধিকার নেই। আল জাজিরা যেখানে হাত দিয়েছে সেখানেই সাকসেস হয়েছে। তাদের সংবাদের পর আওয়ামী লীগ সরকারের মাথা খারাপ হয়ে গেছে।

তিনি বলেন, জয়কালে ক্ষয় নেই, মরণকালে ওষুধ নেই। হাসিনার অবস্থান শেষ পর্যায়ে। এ পর্যায়ে ওষুধেও কিন্তু কাজ হবে না।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরে তাঁতিদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যানি চৌধুরী এসব কথা বলেন।

বিএনপি নেতা এ্যানি আরও বলেন, ‘এক-এগারোর সরকারের ধারাবাহিকতায় আওয়ামী লীগ ক্ষমতা দখল করে আছে। বিচার বিভাগ এবং আইনের শাসনকে জিম্মি করে আজকে তারা ক্ষমতার আসীনে রয়েছে। ৯ বছর আন্দোলনের পর এরশাদের পতন হয়েছে। আমরা কিন্তু আন্দোলন চাঙ্গা করছি। এ আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনার পতন হবে।’

জেলা তাঁতী দলের আহবায়ক হুমায়ুন কবির চৌধুরীর সভপতিত্বে সভাপতির উদ্বোধক ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

তাঁতি দলের জেলা কমিটির সদস্য সচিব মুক্তার হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি আমির হোসেন চাষী, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুবদল নেতা সাইফুল ইসলাম শাহীন, আবদুল আলিম হুমাযুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও ছাত্রদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিমসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আল জাজিরার সংবাদে সরকারের মাথা খারাপ হয়ে গেছে : এ্যানি চৌধুরী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১