সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা

বিকাশে বড় সুবিধা চালু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক
এবার ‘স্নাককিপার’ নামে নগদ অর্থবিহীন লেনদেন চালু করল বিকাশ। যার মাধ্যমে কাগজের নোট স্পর্শ না করেই নির্দিষ্ট কয়েকটি স্থান থেকে বিকাশ ওয়ালেটের মাধ্যমে স্ন্যাকস কিনতে পারবেন ক্রেতারা।

প্রতিষ্ঠানটি বলছে, অভিনব এই উদ্ভাবন মানুষের দৈনন্দিন জীবনপ্রবাহকে আরো সহজ, সুবিধাজনক ও আধুনিক করবে।

ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে, পপ আপ স্মার্ট ভেন্ডিং মেশিনগুলোকে প্রাথমিকভাবে নগদ অর্থের লেনদেনবিহীন সংস্কৃতি চালুর প্রক্রিয়া বলেও মনে করছে সংস্থাটি।
এর মাধ্যমেই বাংলাদেশে প্রথমবারের মতো স্নাককিপার নামে স্মার্ট ভেন্ডিং মেশিনের সাথে বিকাশ পেমেন্টকে যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে এতে নগদ টাকার ব্যবহার কমার সঙ্গে কেনাকাটা আরো সুবিধাজনক পর্যায়ে আসবে। জার্মানি হোল্ডিং লিমিটেড নামের একটি বিদেশি প্রতিষ্ঠানের সহযোগিতায় রাজধানীতে চালু হয়েছে এই কার্যক্রম।

স্নাককিপারের সাথে অর্থ পরিশোধের অংশীদার হিসাবে বিকাশ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এসকেএস টাওয়ার, সীমান্ত স্কয়ার, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট, বসুন্ধরা শিল্প প্রধান সদর ও শ্যামলী স্কয়ারে অবস্থিত ৫ টি ভেন্ডিং মেশিন স্থাপন করেছে। পর্যায়ক্রমে এটি সারা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে এমন আশা প্রকাশ করে বিকাশ বলছে, ২০২১ সালের মধ্যে এক হাজার ভেন্ডিং মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিকাশে বড় সুবিধা চালু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১