সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে নড়াইলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১৭ ফ্রেরুয়ারি) বিকেলে নড়াইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ পরোয়ানা জারির আদেশ দেন।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে নেতিবাচক মন্তব্যের ঘটনায় ২০১৫ সালে জনৈক আশিক বিল্লাহর দায়ের করা মানহানির পৃথক মামলায় ওই আদেশ জারি করেন আদালত।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরুপ মন্তব্য করেন। অন্যদিকে, ২০১৫ সালের ২৫ ডিসেম্বর এক দলীয় সভায় শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।
গণমাধ্যমে এ বিষয়ে অবগত হয়ে আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে ক্ষুব্ধ-মর্মাহত কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের শেখ আশিক বিল্লাহ বাদী হয়ে ওই বছরের ২৯ ডিসেম্বর খালেদা জিয়ার ও গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে পৃথক মানহানির মামলা দায়ের করেন।
সেসময় আদালত নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা দু’টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আদালত চলতি সালের ১৮ জানুয়ারি সেটি পর্যালোচনা পূর্বক অভিযোগের সত্যতা পেয়ে আসামিদের বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি করেন।
বুধবার মামলার ধার্য দিন আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৫২:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১