সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

সংবাদ প্রকাশের পর ইউএনও’র নির্দেশে সেই শহীদ মিনার পরিষ্কার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ ‘বাবুগঞ্জে শহীদ মিনার ময়লার ভাগাড়’ শিরোনামে সরোজমিন প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাহুৎকাঠি বন্দরে প্রায় একযুগ ধরে ভাষা শহীদদের স্মরণে নির্মীত পাকা শহীদ মিনারটি ময়লার ভাগাড়ে পরিনত হওয়ার ছবিসহ প্রকাশিত সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম’র নজড়ে আসে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম সরেজমিন পরিদর্শন করে বাজার কমিটির নেতৃবৃন্দকে ডেকে তাৎক্ষনিক শহীদ মিনারটি পরিস্কার করা এবং সারা বছর যেন মিনারটি পরিস্কার থাকে সেই ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়।

বাজার কমিটি তিনজন লেবার লাগিয়ে শহীদ মিনার টি পরিচ্ছন্ন করার কাজ শুরু করে। স্থানীয়রা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার এহেন কর্মকান্ডের প্রশংসা করে বলেন, তিনি সাংবাদিকদের মাধ্যমে অথবা জনসাধারনের মাধ্যমে কোন ধরনের ভোগান্তির সংবাদ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনের চেষ্টা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম বলেন,রাহুৎকাঠী বন্দরের শহীদ মিনার এলাকা পরিদর্শন করেছি। বাজার কর্তৃপক্ষের শহীদ মিনার নির্মানের স্থান নির্বাচন করা যথাযথ হয়নি। যাতে শহীদ মিনারটি যাতে সার বছর পরিস্কার পরিচ্ছন্ন থাকে সেই ব্যবস্থা গ্রহনে পদক্ষেপ নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংবাদ প্রকাশের পর ইউএনও’র নির্দেশে সেই শহীদ মিনার পরিষ্কার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১