সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

মাহফিলে ভুয়া হুজুর, গণধোলাই খেয়ে দিলেন ভোঁ-দৌড় (ভিডিও)। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সাতক্ষীরার এক ইসলামি জলসায় ভুয়া হুজুরকে গণধোলাই দিয়েছেন উপস্থিত শ্রোতারা। জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা ঈদগাহের পশ্চিম পাশে আবুল ফারহা সিদ্দিকীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ময়দানে গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ২৫তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার কথা ছিল ঢাকার আলহাজ হাফেজ মাওলানা মো আবুল কালাম আজাদীর। অথচ সেখানে বক্তব্য দেন এক ভুয়া হুজুর। তার বক্তব্যে শ্রোতাদের সন্দেহ হলে স্থানীয় চেয়ারম্যান মঞ্চে উঠে জানতে চাইলে সে কৌশলে ভোঁ-দৌড় দিয়ে আত্মরক্ষা করেন। ততক্ষণে উপস্থিত শ্রোতারা হুজুরের ভণ্ডামি ধরতে হুজুরের মুখের মাস্ক খুললে হুজুর ভুয়া প্রমাণিত হয়।
এ সময় উপস্থিত জনতা তাকে গণধোলাই দেয়। এ বিষয়ে মাদ্রাসার কর্তৃপক্ষ মো. মজিবুর রহমানের সহধর্মিণী সালেহা খাতুনের (বেদেনী) কাছে জানতে চাইলে তিনি ৫ মিনিট পরে কথা বলবেন বলে জানান। পরে ফোন দিয়েও স্থানীয় সাংবাদিকরা সালেহা খাতুন বেদেনীর সঙ্গে কথা বলতে পারেননি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রজগতের নায়ক মেহেদী হাসান মেহেদী। চিত্রনায়ক আমির সিরাজী উপস্থিত জনতাকে বলেন, প্রিন্টারে ভুল হাওয়ায় হুজুরের নাম ভুল করেছে। সে চিত্রজগতের একজন মেকআপম্যান, ভালো একজন এডিটর ম্যান এবং হাফেজ।

এ ঘটনার ভিডিও সাতক্ষীরার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ক্ষোভে ফেটে পড়েন আলেমরাও। ওয়াজ মাহফিল নিয়ে এ ধরনের ভণ্ডামির তীব্র প্রতিবাদ জানান মুসল্লিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাহফিলে ভুয়া হুজুর, গণধোলাই খেয়ে দিলেন ভোঁ-দৌড় (ভিডিও)। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১