বরিশালে পুলিশের হাতে ভুয়া সাংবাদিক গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৬:৩৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ ১৯৯ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন আমিরগঞ্জ এলাকায় বেড়াতে আসা এক নারী ভুক্তভোগী নগরীর ২৬ নং ওয়ার্ড হরিনা ফুলিয়ার মৃত মকিম উদ্দিন এর ছেলে কথিত PDTV 24 ২৪ (জীবনের প্রতিচ্ছবি) টিভি’র বরিশাল জেলা প্রতিনিধি হিসেবে পরিচয়দানকারী মোঃ মাহিদুল ইসলাম হাসান (৩০) এর বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে প্রতারণা, ভয়ভীতি ও হুমকি প্রদানের অভিযোগ করেন কাউনিয়া থানায়।
অভিযোগের ভিত্তিতে কাউনিয়া থানার এস আই মোঃ জিহাদ তার সাথে থাকা সঙ্গীয় ফোর্স নিয়ে সাংবাদিক পরিচয়দানকারী মাহিদুল ইসলাম হাসান ওই দিন সন্ধ্যা আমিরগঞ্জ এলাকা থেকে স্থানীয় জনগণের সহায়তায় আটক করেন।
আটকৃত মাহিদুল ইসলাম’র কাছ থেকে ব্যবহৃত ১ টি আইডি কার্ড,১ টি ডিজিটাল ক্যামেরা, ১টি মাউথ স্পিকার, ১টি মোটর সাইকেল জব্দ করে তাকে গ্রেফতার করেন পুলিশ। পরে পুলিশ PDTV ২৪ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা মাহিদুল ইসলাম হাসানের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করতে বলেন।


























