সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

যৌতুক ও নির্যাতনের মামলায় স্বামীর ৭ বছর কারাদণ্ড। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম আই সুজন মিঞা,নীলফামারী প্রতিনিধি॥নীলফামারীতে যৌতুক ও নির্যাতনের মামলায় স্বামীর ৭ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাগারে থাকার আদেশ দিয়েছে আদালত।বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারি) বিকেলে আসামীর অনুপস্থিতিতে ওই রায় দেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ আহসান তারেক।মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৪ সালের ১০ জুলাই নীলফামারী জেলা সদরের বিশমুড়ি গ্রামের আব্দুর রাজ্জাক ২০ হাজার টাকা যৌতুক নিয়ে বিয়ে করেন একই উপজেলার ইটাখোলা গ্রামের মৃত মজিবুর রহমানের মেয়ে আয়েশা খাতুনকে। এর পর ২০০২ সালে আরো ১০ হাজার টাকা যৌতুক দাবিতে আয়েশাকে অমানবিক নির্যাতন চালায় স্বামী। এঘটনায় আয়েশা খাতুন বাদী হয়ে ২০০২ সালের ২২ আগস্ট স্বামীর বিরুদ্ধে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ১৯ বছর পর আদালত আসামীকে উক্ত সাজা প্রদান করেন।
ওই আদালতের বিশেষ পিপি রমেন্দ্র নাথ বর্ধন বাপী মামলার রায়ের সত্যতা নিশ্চিত করেন জানান, যৌতুক মামলায় আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে উক্ত ধারায় সাত বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাগারে থাকার আদেশ দিয়েছেন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যৌতুক ও নির্যাতনের মামলায় স্বামীর ৭ বছর কারাদণ্ড। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৩৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১