সংবাদ শিরোনাম ::
বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড।

ঢাকার রাস্তায় নামছে ‘বাঘ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১ ৩৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
নাম তার ‘বাঘ’। সে একাধারে পরিবেশ বান্ধব, সাশ্রয়ী এবং নিরাপদও বটে। তবে এটি বনের বাঘের গল্প নয় এটি একটি থ্রি হুইলারের গল্প। এতে আছে ওয়াইফাই সুবিধা, টিভি দেখার ব্যবস্থাও। প্রচলিত এসিড ব্যাটারির বিপরীতে এটি তৈরি হয়েছে পরিবেশবান্ধব সোলার ও লিথিয়াম ব্যাটারির সমন্বয়ে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি অদূর ভবিষ্যতে ‘বাঘ’ আয় করতে পারবে বৈদেশিক মুদ্রাও।

জেলা শহর থেকে শুরু করে মহানগর সর্বত্রই এখন ছড়িয়ে গেছে এসিড ব্যাটারি চালিত তিন চাকার অটোরিকশা। ব্যাটারিগুলোর মেয়াদ শেষে এর এসিড পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়। শুধু তাই নয় যাত্রীর গলায় কাপড় পেঁচিয়ে মৃত্যুর ঘটনাও অহরহ। কয়েক বছর থেকে এই যানগুলোই দাপিয়ে বেড়াচ্ছে গোটা দেশ।
এদিকে রাজধানী ঢাকাতেও বহু বছর থেকে নেই সিএনজি অটোরিকশার নতুন নিবন্ধন। তাই পুরনো নম্বরের একেকটি অটোরিকশার দাম আকাশ ছোঁয়া। এ কারণে বাড়তি ভাড়া হাঁকেন চালকরা।

এই যখন দশা তখন কাজী বাপ্পী নামের এই উদ্যোক্তা আমাদের জানাচ্ছেন তারা এমন একটি তিন চাকার যান বানিয়েছেন যেটি চাকার যান বানিয়েছেন যেটি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে তৈরি পরিবেশ বান্ধব। এই যানে রয়েছে সোলার সিস্টেম। যার সাহায্য চলা যাবে ৪০ কিলোমিটার পথ। আর ব্যাটারিতে চলবে ৯০ কিলোমিটার। এর ভেতরে ও বাইরে রয়েছে দুটি সিসি টিভি ক্যামেরা। যে কারণে চাইলেই মালিক ড্রাইভারের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবেন। আছে ওয়াইফাই, টিভি দেখা, ফোন চার্জার এবং জরুরি প্রয়োজনের অ্যালার্ম সিস্টেম।
৭ জন যাত্রী পরিবহন করতে পারা এই যানটি তৈরি করেছে বাপ্পীর প্রতিষ্ঠান ‘বাঘ ইকো মরটস’। সব ঠিক থাকলে চলতি বছরেই বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে ‘বাঘ’।

উদ্যোক্তা কাজী বাপ্পী বলছেন, শুধু উৎপাদন নয় তার পরিকল্পনা হলো এই যান দিয়ে তিনি রাইড শেয়ারিংয়েও নামবেন। সেক্ষেত্রে বাঘই হবে প্রথম নিজস্ব পরিবহনের রাইড শেয়ারিং কোম্পানি।
তবে কেউ চাইলে নিজে কিনেও পথে নামাতে পারেন বাঘকে। সেক্ষেত্রে নিবন্ধন লাগবে বিআরটিএর।
এটির দাম পড়বে সর্বোচ্চ ৪ থেকে ৬ লাখ টাকা। বাংলাদেশে যে যন্ত্রচালিক গাড়ি তৈরি হয় তার বেশিরভাগই বাইরে থেকে পার্টস এনে সংযোজনকৃত। কিন্তু বাঘই হবে দেশের প্রথম নিজস্ব উৎপাদন, এমন দাবি উদ্যোক্তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকার রাস্তায় নামছে ‘বাঘ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৪২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১