সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বরিশালে সড়ক ও জনপদের সম্পত্তি অবৈধভাবে দখল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডে সড়ক ও জনপদের সম্পত্তি অবৈধভাবে দেদারছে দখল করছে কবির হোসেন ওরফে মার্ডার কবির নামের এক ব্যক্তি।

এরআগে সড়ক ও জনপদের ৫০ শতাংশ সম্পত্তি দখল করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তুলে ভাড়া দিচ্ছে। ৫৬ নং রুপাতলী মৌজার পুরাতন ফেরীঘাট রাস্তার মীরাবাড়ির পুল সংলগ্ন সড়ক ও জনপদের সড়কের পাশে থাকা জলাশয় দখল সন্ত্রাস চালিয়ে আসছে কবির।

১০ ফেব্রয়ারী বুধবার সকাল ৯টায় সরেজমিনে ডোবার জলাশয় এর অধিকাংশই বালু ফেলে ভরাট করেছে কবির হোসেন। পুরোপুরি ভরাট করতে বালু ফেলা হচ্ছে।

সড়ক ও জনপদের সম্পত্তি অবৈধপন্থায় দখলের বিষয়ে বরিশালে দায়িত্বশীল ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাকে এলাকা থেকে কয়েকবার সেলফোনে অবহিত করা হলেও তিনি কোন কর্নপাত করেননি। সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী খালেদ সাহেদ এ বিষয়ে সেলফোনে বলেন, কবির হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে আরো সড়ক ও জনপদের সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

ওদিকে, সড়ক ও জনপদের দায়িত্বশীল কর্মকর্তা সম্পত্তি দখলকারী কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বললেও তিনি বিষয়টিকে কোন গুরুত্ব দেননি। সম্পত্তি দখলে ভরাট ঠিকই চলমান রয়েছে।

অভিযুক্ত কবির বলেন, এটা সড়ক ও জনপদের সম্পত্তি হলে তারা নিয়ে যাক। বলাবাহুল্য : আজাদ নামের এক রং মিস্ত্রীকে হত্যা করার অভিযোগ রয়েছে কবিরের বিরুদ্ধে। সেই থেকে কবিরের সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার শান্তিপ্রিয় নারী পুরুষ আতংকিত। তারা কবির ওরফে মার্ডার কবিরের ভয়ে মুখ খুলতে পারছেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে সড়ক ও জনপদের সম্পত্তি অবৈধভাবে দখল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১