সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ফেসবুকে রাষ্ট্রবিরোধী ভুয়া তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তাব। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচার কাজে জড়িত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কেউ যদি দেশের বাইরেরও থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবে কমিটির সদস্যরা বলেছেন, অপপ্রচারের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। তাদেরকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

কমিটি সূত্র জানায়, বৈঠকে চলমান করোনা পরিস্থিতি ও দেশের সমসাময়িক পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা, সুরক্ষা ও সেবা বিভাগ এবং অন্যান্য সংস্থাগুলোর সার্বিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়।
কমিটি সূত্র আরো জানায়, ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত কাজ পরিচালনায় গঠিত তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সার্বিক কার্যক্রমের বিষয়েও প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বৈঠকে মাদকাসক্ত আসামিদের ‘বিশেষ অপরাধী’ হিসেবে আখ্যা দিয়ে তারা যাতে সহজে জামিন না পেতে পারে সে লক্ষ্যে প্রয়োজনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
এছাড়া, আগ্নেয়াস্ত্র বরাদ্দের ক্ষেত্রে সংসদ সদস্যদের অগ্রাধিকার দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যেক জেলা প্রশাসককে পত্র দেয়ারও সুপারিশ করা হয়েছে।
স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও বেগম রুমানা আলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেসবুকে রাষ্ট্রবিরোধী ভুয়া তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তাব। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১