সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে ৮টি অবৈধ ইটভাটাকে ৪৩ লাখ টাকা জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী জেলা প্রতিনিধি॥হাইকোর্টের নির্দেশে আবারো শুরু হয়েছে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান বুধবার
(১০ ফেব্রুয়ারি)সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযানে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের গুড়িয়ে দেওয়া হয়েছে ৮টি অবৈধ ইটভাটা।পাশাপশি এসব ইটভাটা থেকে ৪৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ০৫, ০৮ (০৩) ধারায় মাটির ব্যবহার নিয়ন্ত্রণ ও হ্রাসকরণে আটটি ইটভাটা থেকে ৪৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ইটভাটাগুলো হলো- সেলিনা হোসেন মালিকানাধীন মেসার্স এমবিসি ব্রিকস ৫ লাখ, জোবাইদুল ইসলামের মেসার্স ইউবিএল ব্রিকস ৬ লাখ, আব্দুর রাজ্জাকের মেসার্স এমএইচই ব্রিকস ৭ লাখ, নুর আমিন মেসার্স সিএন ব্রিকস ৬ লাখ, জিকরুল হকের মেসার্স এমজেডএইচ ব্রিকস ৪ লাখ, মোজাহারুল ইসলাম মেসার্স থ্রি স্টার ব্রিকস ৭ লাখ, আব্দুল মজিদ মেসার্স এবি ব্রিকস ৩ লাখ, ইকবাল হোসেনের মেসাস আরএসবি ব্রিকস ৫ লাখ।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্টেট রেজিনা আকতার ও রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মেজবাবুল আলমের নেতৃত্বে অভিযানে অংশ নেয় পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্টেট রেজিনা আকতার বলেন, ২০১৩ সাল থেকে নীলফামারী জেলার ৬০টি ইটভাটার মধ্যে ৮টি ইটভাটা সনাতন পদ্ধতিতে চলছে। যা মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করেছে। এসব ভাটা আংশিক গুড়িয়ে ও জরিমানা করা হচ্ছে।
রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মেজবাবুল আলম বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ সব ইটভাটাতেই অভিযান চালানো হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব ইটভাটায় আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে না। তাছাড়া পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কোন লাইসেন্স নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নীলফামারীর সৈয়দপুরে ৮টি অবৈধ ইটভাটাকে ৪৩ লাখ টাকা জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১