সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

করোনার ঝুঁকি কমে আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে: শিক্ষামন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
করোনার ঝুঁকি কমে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘নিরাপদে ইশকুলে ফিরি’ প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, মোট কথা একেবারে গোড়া থেকেই যেটি কথা, স্বাস্থ্যঝুঁকি আমরা নেব না। যেখানে স্বাস্থ্য ঝুঁকি থাকবে, তখন আমরা খুলব না। যখন মনে করব, ঝুঁকিটা খুবই কম এবং এখন খোলা যায় নিরাপদভাবে, আমরা তখন খুলব।
যখনই স্কুল-কলেজ খোলা হোক না কেন, তার কতদিন পরে এসএসসি বা এইচএসসি পরীক্ষা নিলে শিক্ষাবর্ষ নষ্ট হবে না সে বিষয়টি মাথায় রেখে সিলেবাস প্রণয়নের কথা জানান তিনি।

তিনি আরো বলেন, আমরা কতগুলো কার্যদিবস পাব, কতগুলো ক্লাস পাব; সেই হিসাব করে আমরা নতুন করে সিলেবাস প্রণয়ন করেছি এসএসসি ও এইচএসসির জন্য। এসএসসির জন্য একটি ৬০ কর্মদিবসের সিলেবাস তৈরি করেছি এবং মাথায় রেখেছি কোন কোন বিষয়গুলো তার ওই সাবজেক্টের জন্য জানা অত্যাবশ্যক। এইচএসসিতে ৮৪ কার্যদিবস আমরা ঠিক করেছি। কাজেই আমাদের খুলতে যদি দেরি হয়, পরীক্ষা একটু পরে নেব, তাতে এমন কোনো অসুবিধা হবে না। এবং এরপরে তাদের পরবর্তী পর্যায়ে যাওয়াটা খুব সমস্যা হবে বলে আমরা মনে করছি না।
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের অটোপাসের বিষয়ে বিভিন্ন মন্তব্যের বিষয়ে তিনি বলেন, এইচএসসির ফল সাধারণত আগের চেয়ে একটু কম ভালো হয়। কিন্তু এবার আগের দুটো পাবলিক পরীক্ষার ভিত্তিতে হওয়ায় বরাবরের চেয়ে একটু ভালো হয়েছে। তারা যদি একটু বেশি খুশি থাকে, তাহলে তো আমাদের অখুশি হওয়ার কথা না।

এদিকে করোনার সময়ে সবাই মানসিক সমস্যায় পড়েছেন, এই ফলাফল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্য তো ক্ষতিকর না। কিন্তু অনেকেই অটোপাস-অটোপাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এর উত্তর দিয়েছেন। আমি আর কিছু বলতে চাই না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার ঝুঁকি কমে আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে: শিক্ষামন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১