সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

তালা না ভেঙে ৪০০ ভরি স্বর্ণ যেভাবে চুরি হলো । আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রাজধানীর ধানমন্ডি এলাকার রাপা প্লাজায় একটি স্বর্ণালঙ্কারের দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণ চুরির অভিযোগ ওঠেছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ওই শপিং মলের দোতলায় রাজলক্ষ্মী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে জানায়, ওই স্বর্ণের দোকানে অন্তত ২০টি তালা লাগানো ছিল। কিন্তু চোর কোনো তালা না ভেঙে ভেতরে প্রবেশ করে সব লুট করে নিয়ে যায়। মনে করা হচ্ছে, সব তালা চাবি দিয়েই খোলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চুরির কোনো দৃশ্য যাতে ক্যামেরায় ধরা না পড়ে, সে জন্য চুরি করার আগে কালো টেপ দিয়ে শপিং মলের সিসি ক্যামেরাগুলোর লেন্স ঢেকে ফেলা হয়েছিল। ধারণা করা হচ্ছে, শপিংমলে টয়লেটের জানালা কেটে ভেতরে ঢোকে থাকতে পারে চোরেরা। কিন্তু দোকানের মালিক মহাদেব কর্মকার বলছেন, নিয়মানুযায়ী মার্কেট বন্ধ হওয়ার পর টয়লেটও তালাবদ্ধ থাকার কথা। এ ঘটনার পেছনে মার্কেট কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থার অবহেলাকে দায়ী করেন তিনি।

আরও পড়ুন: ময়নাতদন্তে নারী, ডিএনএতে হলো পুরুষ
দোকানটির মালিক মহাদেব কর্মকার বলেন, শনিবার রাত পৌনে ৯টার দিকে দোকান বন্ধ করে তালা দিয়ে কর্মচারীরা চলে যান। রোববার সকালে শপিং মলের লোকজন দেখে, দোকানের সব তালা খোলা। পরে বিষয়টি তাকে জানালে তিনি এসে দেখেন ভেতরের প্রদর্শনীর তাকগুলো ফাঁকা।
তিনি ধারণা করছেন, চোর চাবি দিয়ে তালা খুলেছে। ফলে তারা আগে থেকেই খোঁজ নিয়েছে এই দোকানে কী ধরনের তালা লাগানো হয়। সেই চাবি তারা বানিয়ে এনেছে।
এদিকে, যে কয়টি সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে তাতে দেখা গেছে, পাঁচ থেকে সাতজন চোর শপিং মলে প্রবেশ করে এবং এদের মধ্যে দু-তিনজন দোকানের ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়। যারা ভেতরে প্রবেশ করেছে তাদের একজনের চেহারা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলেও বিবিসির বাংলার ওই প্রতিবেদনে বলা হয়।
তবে বিপণিবিতানের ভেতরে ও বাইরে যেখানে দুই স্তরের ২৪ ঘণ্টার নিরাপত্তা থাকার কথা সেখানে এমন চুরির ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।
রমনা অঞ্চলের উপপুলিশ কমিশনার আজিমুল হক বলছেন, মূল ফটকের সামনের একজন প্রহরী ছাড়া ভেতরে বা বাইরে আর কোনো নিরাপত্তা প্রহরী ছিল না।
এ ঘটনায় রাজলক্ষ্মী জুয়েলার্স কর্তৃপক্ষ থানায় একটি চুরির মামলা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তালা না ভেঙে ৪০০ ভরি স্বর্ণ যেভাবে চুরি হলো । আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:২৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১