সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বানারীপাড়ায় ৩ ইউপি চেয়ারম্যানকে আওয়ামী লীগের শোকজ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় ৩ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শোকজ করেছে উপজেলা আওয়ামী লীগ। বানারীপাড়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া বহিস্কৃত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টুর সাথে গোপন সখ্যতা রাখার অভিযোগে কেন তাদের দল থেকে বহিস্কার করা হবে না তা জানতে চেয়েছে উপজেল আওয়ামী লীগ। শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে এ শোকজ করা হয়। শোকজ প্রাপ্তরা হলেন উপজেলার সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আঃ মন্নান মৃধা,বাইশারী ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মহম্মদ ও সলিয়াবাকপুরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বর্ধিত সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা। সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সহ সভাপতি একেএম ইউসুফ আলী, খিজির সরদার ও মজিবর রহমান যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মোল্লা ও এটিএম মোস্তফা সরদার,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও সৈয়দ মজিবুল ইসলাম টুকু,সাংস্কৃতিক সম্পাদক শরীফ উদ্দিন আহমদ কিসলুসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আগামী তিন দিনের শোকজের জবাব দিতে বলা হয়েছে। প্রসঙ্গত আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য বানারীপাড়া পৌরসভা নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী বর্তমান মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।###

###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় ৩ ইউপি চেয়ারম্যানকে আওয়ামী লীগের শোকজ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১