সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

শ্বশুরের কিল-ঘুষিতে প্রাণ গেল জামাইয়ের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শ্বশুরের কিল-ঘুষিতে মেয়ের জামাই আনছার আলীর (৪৯) মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শ্বশুর চান মিয়া পলাতক আছেন।
নিহত আনছার আলী রংপুরের পীরগঞ্জ উপজেলার ষোলাগাড়ী গ্রামের আজগর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বেঙ্গুলিয়া গ্রামের চান মিয়ার মেয়ে হামিদা বেগমের সঙ্গে আনছার আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই আনছার আলী ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন। শুক্রবার সন্ধ্যায় টাকা নিয়ে শ্বশুর-জামাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শ্বশুর চান মিয়া আনছার আলীর বুকে ও পেটে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। পরে পরিবারের সদস্যরা আনছার আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মতিউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় নিহতের স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে তার বাবা চান মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
নিহতের স্ত্রী হামিদা বেগম জানান, আমার স্বামী ও সন্তান ঢাকায় শ্রমিকের কাজ করেন। তারা বাড়ি ফিরলে আমার বাবা ঘর দেওয়ার জন্য আমার স্বামীর কাছে টাকা দাবি করেন। ওই টাকা না পেয়ে আমার বাবার কিল-ঘুষিতে স্বামীর মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্বশুরের কিল-ঘুষিতে প্রাণ গেল জামাইয়ের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১