সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

রাজধানীতে মেয়েদের ডিজে পার্টির চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর জেরে বেরিয়ে আসছে রাজধানীজুড়ে মদ-মাদক-অসামাজিক কার্যকলাপের সংঘবদ্ধ আয়োজনের চাঞ্চল্যকর তথ্য। পাঁচদিন নিখোঁজ থাকা বান্ধবী নেহা আজিমপুর থেকে গ্রেফতারের পর খুলতে শুরু করেছে রহস্যের জট।

রাজধানীর বিভিন্ন জায়গায় সন্ধ্যা থেকে শুরু হয় এ ধরনের পার্টি। চলে ভোররাত পর্যন্ত। বড় বড় হোটেল এবং রেস্তোরাঁগুলোয় করা হতো আয়োজন। অনলাইনে সংগ্রহ করা হতো সদস্য।
পুলিশ জানায়, ডিজে পার্টির কথা বলা হলেও মদ, নানা ধরনের মাদকসহ কি মিলতো না সেখানে। অবাধে মেলামেশার সুযোগও মিলতো অবলীলায়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘ঢাকা শহরের অনেক মেয়ে বড় লোকের ছেলেদেরকে নিয়ে ডিজে পার্টিতে এবং বিভিন্ন ক্লাবে নিয়ে যায় যেগুলোর কোন লাইসেন্স নাই এবং বসার অনুমতিও নাই। কিছু কিছু জায়গায় আবার তারা ভাড়া নিয়ে মদের পার্টি করে। সেখানে তারা বাইরের থেকে মদ কিনে নিয়ে যায় এবং সারা রাত মদ খায় আর নাচানাচি করে ভোরবেলার দিকে পার্টি শেষ করে চলে যায়।’
এ ঘটনায় গ্রেফতার হওয়া তরুণ-তরুণীদের বেশিরভাগই পরিবার থেকে বিচ্ছিন্ন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
হারুন অর রশীদ বলেন, ‘এসব কিছুর মূল কারণ হচ্ছে আমাদের সমাজ এবং পরিবারের একটা বিচ্ছিন্নতা। যার কারণে এই উঠতি বয়সের ছেলে-মেয়ের অবৈধভাবে মদ কিনে। এবং সেই মদ খেয়ে কেউ অসুস্থ হচ্ছেন, কেউ মারা যাচ্ছেন।’
এ ধরনের অপতৎপরতায় জড়িত অন্যদের ধরতেও অভিযান চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজধানীতে মেয়েদের ডিজে পার্টির চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:২২:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১