সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বাবার চেয়ে ১২ বছরের বড় ছেলে! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বাবার চেয়ে ছেলে বয়সে বড় ১২ বছর ৬ মাস ১৯ দিনের। জাতীয় পরিচয়পত্রে বয়সে ভুল হওয়ায় নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে বাবা ও ছেলেকে।

বয়সের এমন পার্থক্য দেখা গেছে সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের বাসিন্দা পিতা মো.আব্দুল মালেক ও তার বড় ছেলে আবু তাহের।

জানা যায়, জাতীয় পরিচয়পত্রে বাবা মো. আব্দুল মালেক জন্ম তারিখ দেয়া হয়েছে ১৯৭২ সালের ২০ আগস্ট আর ছেলে আবু তাহেরের জন্ম তারিখ দেওয়া হয়েছে ১৯৬০ সালের ১০ ফেব্রুয়ারি। ফলে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, পিতার বর্তমান বয়স ৪৮ বছর পাঁচ মাস ১৭ দিন আর ছেলে আবু তাহেরের বয়স ৬১ বছর পাঁচ দিন। সে হিসেবে পিতার চেয়ে ১২ বছর ৬ মাস ১৯ দিনের বড় ছেলে।

ছেলে আবু তাহের জাগো নিউজকে বলেন, ‘ভোটার তালিকার তথ্য সংগ্রহ করার সময় সংগ্রহকারী ভুলে এমন অবস্থা হয়েছে। এখন আমি জাতীয় পরিচয়পত্র থেকে ভুল সংশোধন করতে চাই। একবার এই ভুল সংশোধন করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে। নানা কাগজপত্র জমা দেয়ার বেড়াজালে বয়সটা আর সংশোধন করা হয়নি। এ কারণে বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি’।

দোয়ারাবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো সাইফুদ্দিন জাগো নিউজকে জানান, জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলে বুঝতে পারবো কোথায়-কিভাবে ভুল হয়েছে। সংশোধনের জন্য আবেদন করলে ভুল সংশোধন করে দেয়া যাবে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার জাগো নিউজকে জানান, ভোটারলিস্ট তৈরি করার সময় এমন ভুল হতে পারে। আবেদন করলে ব্যাপারটি সংশোধন করা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবার চেয়ে ১২ বছরের বড় ছেলে! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১