সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বানারীপাড়াকে তিলোত্তমা রূপে সাজাতে গভীর রাতে পথে প্রান্তরে এমপি শাহে আলম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
শুক্রবার দিবাগত রাত ১টা। বানারীপাড়া উপজেলা ও পৌরবাসী যখন গভীর ঘুমে বিভোর ঠিক সেই সময়ও এলাকার উন্নয়নে পথে পথে ঘুরছেন স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম। বরিশালের বানারীপাড়া উপজেলা ইতিহাস-ঐতিহ্য ও জ্ঞানী-গুণীর চারণ ভূমি। এখানকার বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সফল ও জনপ্রিয় সভাপতি মো. শাহে আলম। তার নেতৃত্বেই ১৯৯০ সালে এরশাদ বিরোধী আন্দোলনে সারা দেশের ছাত্র সংগঠন গুলো উপ-মহাদেশের প্রাচীনতম সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্রলীগের পতাকাতলে একত্রিত হয়ে রাজপথ প্রকম্পিত করেছিলো। সেই আন্দোলনের পদভারে এরশাদ সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন। যার অগ্রভাগের নায়ক ছিলেন তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। তিনি এমপি নির্বাচিত হবার পর থেকেই বানারীপাড়া ও উজিরপুর উপজেলাকে ঢেলে সাজাতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেন। এরমধ্যে রয়েছে সন্ধ্যা নদীতে স্বপ্নের সেতু,মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র,বানারীপাড়ার সলিয়াবাকপুরে আধুনিক আব্দুর রব ঈদগাহ কমপ্লেক্স,সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) এ দুটি চারতলা ভবন,অত্যাধুনিক বাসস্টপ ও অডিটরিয়াম নির্মাণ উল্লেখযোগ্য। এছাড়াও বানারীপাড়া ও উজিরপুর উপজেলাকে তিলোত্তমা উপজেলায় রূপান্তর করতে মহা পরিকল্পনা রয়েছে তার। পর্যায়ক্রমে সেই স্বপ্ন বাস্তবরূপ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় ৫ ফেব্রুয়ারী শুক্রবার বানারীপাড়ার মানুষ যখন গভীর ঘুমে তখন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি মাঘের হাড় কাঁপানো কনকনে শীতকে উপেক্ষা করে ঢাকা থেকে আসা এলজিইডির নগর উন্নয়ন ও বিজিপির প্রকল্প কর্মকর্তা কাজী মো. মিজানুর রহমানকে সাথে নিয়ে সন্ধ্যা নদীর ওপরে সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর এলাকা পরিদর্শন করেন। পরে তিনি আধুনিক বাস স্টপ নির্মাণের জন্য বানারীপাড়ার বর্তমান বাস ষ্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন ও বিজিপির প্রকল্পের দুজন সিনিয়র প্রকৌশলী, বানারীপাড়া উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, সংসদ সদস্যের এপিএস মো. জসিম মোল্লা, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, যুবলীগ নেতা জুবায়ের আহম্মেদ রুথেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী,সাংবাদিক স্বপন মাঝি প্রমূখ।###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়াকে তিলোত্তমা রূপে সাজাতে গভীর রাতে পথে প্রান্তরে এমপি শাহে আলম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১