সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

ওসির গাড়ি থেকে নিখোঁজ স্বতন্ত্র মেয়রপ্রার্থী, থানা ঘেরাও। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১ ২২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মাদারীপুরের কালকিনিতে পৌর এলাকায় নির্বাচনী মাঠ থেকে ওসির গাড়িতে তুলে নেওয়ার পর নিখোঁজ স্বতন্ত্র মেয়রপ্রার্থী মশিউর রহমান সবুজ। এরই প্রতিবাদে বিক্ষোভ করে কালকিনি থানা ঘেরাও করেছেন স্বজন ও সমর্থকরা।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কালকিনি পৌর এলাকার পালপাড়ায় নির্বাচনী প্রচারণাকালে এ ঘটনা ঘটে।
স্বজন ও সমর্থকরা জানায়, শনিবার দুপুরে কালকিনি পৌর এলাকার পালপাড়ায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ। এসময় তার ব্যবহৃত মুঠোফোনে একটি কল আসে। তাৎক্ষণিক সেখানে কালকিনি থানার অফিসার ইনচার্জ গাড়ি নিয়ে হাজির হন। পরে সেখান থেকে সবুজকে পুলিশের গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর পরই নিখোঁজ হয় সবুজ।

এরই প্রতিবাদে বিক্ষোভ নিয়ে কালকিনি থানা ঘেরাও করে ওই প্রার্থীর সমর্থকরা। টায়ার জ্বালিয়ে স্লোগান দেন বিক্ষুব্ধরা। এসময় কালকিনি-ভুরঘাটা ও কালকিনি-মাদারীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, বিক্ষোভ মিছিলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় নৌকার সমর্থকরা। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত অর্ধশত মানুষ। ভাঙচুর করা হয় বেশকিছু দোকানপাট। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, স্বতন্ত্র মেয়র প্রার্থী সবুজকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ওসির গাড়ি থেকে নিখোঁজ স্বতন্ত্র মেয়রপ্রার্থী, থানা ঘেরাও। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১