সংবাদ শিরোনাম ::
খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা- কর্মী আটক নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ সমাবেশ সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধে দুই কিলোমিটারজুড়ে এলাকাবাসীর মানববন্ধন ঝালকাঠিতে যানজট নিরসনে স্বেচ্ছাশ্রমে কাজ করছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তেঁতুলিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন বিরামপুরে শিক্ষা, নারী উন্নয়ন ও কৃষিতে বিশেষ উদ্যোগ নিয়ে পাশে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন বরিশালে ফিতা কেটে কাঠের পুলের উদ্বোধণ করে আলোচনায় বিএনপি নেতা ঘোড়াঘাটে পুলিশের অভিযানে এক মাদক কারবারি সহ গ্রেফতার ৯

শিক্ষিকাকে বিয়ে করলেন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১ ২১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষিকা হাফছা জাহান হিয়াকে বিয়ে করেছেন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠানিকতা। এ জন্য বেশ বড়সড় আয়োজন করা হয়। ৫ শতাধিক অতিথি যোগ দেন বিয়েতে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাসহ ময়মনসিংহের রাজনৈতিক ব্যক্তিরাও নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন বিয়েতে।

বিয়েতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যেও ছিল উচ্ছ্বাস-আনন্দ। বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিয়েতে। পুরো আয়োজন দেখভাল করেছেন তারা। এসেছিলেন জেলা ও মহানগর ছাত্রলীগের অনেকেই। বিয়ের অনুষ্ঠানে এসে এ যুগলের সঙ্গে স্মৃতি হয়ে থাকার ছবি তুলেছেন অনেকেই। অভিনন্দন জানিয়েছেন নবদম্পতিকে। অনেকে আবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের ছবিও পোস্ট করেছেন।
তবে বাকৃবি শাখা ছাত্রলীগের দায়িত্বপূর্ণ পদে থেকে বিয়ের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের বিষয়টি তিনি জানিয়েছেন।
নতুন জীবনের মঙ্গলের জন্য সবার দোয়া চেয়েছেন এই ছাত্রলীগ নেতা।
২০১৬ সালের ১৭ নভেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটি অনুমোদন দেওয়া হয়। যেখানে সবুজ কাজী সভাপতি ও মিয়া মোহাম্মদ রুবেল সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষিকাকে বিয়ে করলেন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১