সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিভ্রান্তির কিছু নেই, বাংলাদেশের ঘরে ঘরে রয়েছে ইসরায়েলের যন্ত্রাংশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১ ২৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক

সম্প্রতি আল জাজিরা টেলিভিশনের প্রতিবেদনে বাংলাদেশের সামরিক বাহিনীতে ইসরায়েল থেকে যন্ত্রাংশ কেনাকাটার বিষয়টি অনেক গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে এবং বিষয়টিকে এক ধরনের অপরাধ হিসেবেও তুলে ধরা হয়েছে, কারণ বাংলাদেশের সাথে ইসরায়লের কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও কিভাবে যন্ত্রাংশ কেনাকাটা হলো।

কিন্তু অর্থে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকুক বা না থাকুক গ্লোবাল দুনিয়ায় এটা কোনো বিষয়ই না। কারণ, আজকাল কোনো যন্ত্রাংশই এককভাবে তৈরি হয় না। একটি সম্পূর্ণ যন্ত্রাংশ তৈরি করার ক্ষেত্রে একাধিক সোর্স বা দেশের ওপর নির্ভরশীল হতে হয়। যেমন একটি যন্ত্রাংশের সার্কিট এক জায়গায় তৈরি হয়, কেবিনেট তৈরি হয় অন্য জায়গায় এবং এসেম্বলী হয় আরেক জায়গায়। বড় বড় যন্ত্রাংশগুলোর কর্পোরেট অফিস, ডিস্ট্রিবিউটর থাকে বিশ্বের বিভিন্ন দেশে। তাই ইসরায়েলের যন্ত্রাংশ কেনার জন্য ইসরায়েল পর্যন্ত যাওয়ার দরকার নেই, সিঙ্গাপুর কিংবা ভারত থেকেও তা কেনা সম্ভব।
একটা কথা না বললেই নয়, ইসরায়েলের যন্ত্রাংশ ছাড়া শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বই বলা যায় অচল। সামরিক বাহিনী ছাড়াও গত কয়েক দশক ধরেই বাংলাদেশে ইসরায়েলের যন্ত্রাংশ ব্যবহৃত হয়ে আসছে। বাংলাদেশে টেলিকমিউনিকেশন ডিভাইস, নেটওয়ার্কিং ডিভাইস, ট্রান্সমিটার কিংবা রেডিও ফ্রিকুয়েন্সি সংক্রান্ত যন্ত্রাংশ, ডিফেন্সের সিকিউরিটি ডিভাইস, রাডার ডিভাইসের সিংহভাগই তৈরি হয় ইসরায়েলে।

জনপ্রিয় নেটওয়ার্কিং ইকুইপমেন্ট Cisco এবং Junipar এর নির্মাতা ইসরায়েল। বাংলাদেশে ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে যত ধরনের ডেটা সেন্টার, মোবাইল অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, টেলিভিশন স্টেশন, রেডিও স্টেশন, বিভিন্ন ইনটেলিজেন্স ডিপার্টমেন্ট, বিভিন্ন কর্পোরেট অফিস সব জায়গাতে ব্যবহৃত হয় এই Cisco এবং Junipar এর নেটওয়ার্কিং ডিভাইস।
স্যাটেলাইট কমিউনিকেশনে ব্যবহৃত আর.এফ. ট্রান্সমিটারসহ এ সংক্রান্ত বিশ্বের বেশিরভাগ যন্ত্রাংশই ইসরায়েলে তৈরি হয়। বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন স্টেশন, মিলিটারি ইকুইপমেন্ট, দুতাবাস, ডেটা কমিউনিকেশন প্রোভাইডার, ইত্যাদি জায়গাগুলোতে এই যন্ত্রাংশ ছাড়া প্রায় অচল।
জনপ্রিয় মোবাইল ফোন নির্মাতা Motorola ইসরায়েলের একটি প্রোডাক্ট । Motorola শুধু মোবাইল ফোনই তৈরি করে না- মোবাইল ফোন অপারেটরদের স্টেশনগুলোতে যে রেডিও ইকুইপমেন্টগুলো ব্যবহৃত হয় তার বেশিরভাগ যন্ত্রাংশই Motorola নির্মিত। বাংলাদেশে ওয়্যারলেস ওয়াকিটকি ও বিভিন্ন বেতার যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রাংশই হলো এই Motorola ব্যান্ডের, যা আইনশৃঙ্খলা বাহিনী, নৌবাহিনী, নদীবন্দর ইত্যাদি জায়গায় ব্যবহৃত হচ্ছে দীর্ঘদিন ধরে।
শুধু কমিউনিকেশন ইকুপমেন্টই নয়, বাংলাদেশে মেডিকেল সেক্টরে ব্যবহৃত ইমেজিং স্ক্যানিং সংক্রান্ত বেশিরভাগ যন্ত্রাংশই আসে ইসরায়েল থেকে।
বিশ্বের অন্যতম শক্তিশালী ডেটাবেস সফটওয়্যার প্রোগ্রাম ওরাকল ইসরায়েলে তৈরি। বাংলাদেশে ব্যাংকিং সফটওয়্যার থেকে শুরু করে বিভিন্ন বড় বড় সফটওয়্যার এই ওরাকলের মাধ্যমে তৈরি হয়।
জনপ্রিয় ‘HP প্রিন্টার’ সম্পর্কে আমরা সবাই জানি। এটিও কিন্তু ইসরায়েলে প্রতিষ্ঠিত। প্রথমে এই প্রতিষ্ঠানটির নাম ছিল- indigo এবং ২০০১ সালে Hewlett-Packard (HP) এই indigoকে কিনে নেয়। বর্তমানে ব্যবহারকারীদের সংখ্যায় HP এর প্রিন্টার বাংলাদেশে ১ নম্বর অবস্থানে।
মাইক্রোসফটের জনপ্রিয় অপারেটিং সিস্টেম Windows NT এবং XP Operating Systems এর মূল ডেভেলপমেন্টের কাজটি হয়েছিল ইসরায়েলেই।
যে মাইক্রোপ্রসেসরের আবিষ্কার সারাবিশ্বকে বদলে দিয়েছে সেই মাইক্রোপ্রসেসরও মূল কাজগুলো হয় ইসরায়েলেই। বর্তমানে ইন্টেলের মাইক্রোপ্রসেসর শিল্পে প্রায় ৭৮০০ জন ইসরায়েলি প্রকৌশলী কাজ করে। অর্থাৎ বলা যায়, বাংলাদেশে যত কম্পিউটার ও কৃত্রিমবুদ্ধিমত্তা সম্পন্ন ডিভাইস ব্যবহৃত হয় তার মূল যন্ত্রাংশ এই মাইক্রোপ্রসেসরটির মূল কারিগররাও কিন্তু ইসরায়েলের।
আরও একটি মজার বিষয় হলো- আল জাজিরা টেলিভিশন যে যন্ত্রাংশগুলো দিয়ে সম্প্রচার করে তার অনেক যন্ত্রাংশই ইসরায়েলের তৈরি। এমনকি সৌদি আরবেও ব্যবহৃত হচ্ছে ইসরায়েলের অনেক প্রযুক্তি ও যন্ত্রাংশ।
বাংলাদেশের সাথে ইসরায়েলের সরাসরি কূটনৈতিক যোগাযোগ না থাকলেও এসব যন্ত্রাংশ বিভিন্ন ভায়া মাধ্যম হয়ে বাংলাদেশে আসে। বিশেষ করে ইসরায়েলের এই যন্ত্রাংশগুলোর কর্পোরেট অফিস ও ডিস্ট্রিবিউটর রয়েছে- আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, হংকং, হাঙ্গেরি, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে। তাই অতি প্রয়োজনীয় এই যন্ত্রাংশগুলো কেনা হয় কর্পোরেট অফিস ও ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে।
তাই সামরিক বাহিনীতে যন্ত্রাংশ কেনাকাটায় দুর্নীতি হয়েছে কিনা সেটা আমাদের কাছে কোনো মুখ্য বিষয় না, কারণ দুর্নীতি শুধু বাংলাদেশেই নয় আল জাজিরার দেশেও হয়, সারা বিশ্বেই হয়। এটা নিয়ে বিদেশি একটি সংবাদ মাধ্যমের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই! এটা দেখার জন্য আমাদের প্রশাসন রয়েছে। তাছাড়া আমাদের দেশের প্রয়োজনীয় যন্ত্রাংশ কিংবা প্রযুক্তি কোন দেশ থেকে ক্রয় করা উচিত কিংবা অনুচিত তাও ধরিয়ে দেওয়ার দায়িত্ব আল জাজিরার নয়, প্রয়োজনের স্বার্থে সরাসরি কিংবা ভায়া মাধ্যমে যেকোনো দেশের প্রযুক্তিই আমরা কিনতে পারি। সেক্ষেত্রে অন্যায়ের কিছু নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিভ্রান্তির কিছু নেই, বাংলাদেশের ঘরে ঘরে রয়েছে ইসরায়েলের যন্ত্রাংশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১