সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

পরকীয়ায় খুন! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক
মানিকগঞ্জের দৌলতপুরে হত্যাকাণ্ডের শিকার অজ্ঞাতপরিচয় ব্যক্তির পরিচয়সহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) হত্যাকাণ্ডে জড়িত এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম হুমায়ুন কবির (৪২)। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় সুলতানা সুয়েটার্স লিমিটেড নামে একটি সোয়েটার সহকারী উৎপাদন ব্যবস্থাপক ছিলেন।
হুমায়ুন কবির হত্যাকাণ্ডের সাথে জড়িত গ্রেফতারকৃত দম্পতি হলেন- নাছির উদ্দিন (৩৬) এবং তাঁর স্ত্রী নাজমা আক্তার (৩৪)।

নাছিরের গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলায়। তিনি স্ত্রীকে নিয়ে ভালুকার মেহেরাবাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।
জানা গেছে, গত রোববার সন্ধ্যায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীর দুর্গম এলাকা চর কালিকাপুর থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে ওই ব্যক্তির মোবাইল ও পরিচয়পত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের ভাই শহিদ দেওয়ান থানায় একটি হত্যা মামলা করেন। বৃহস্পতিবার ভালুকার মেহেরাবাড়ি এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নাছির ও তাঁর স্ত্রী নাজমাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক তদন্ত হাসমত উল্লাহ জানান, নাছির উদ্দিনের স্ত্রী নাজমার সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন হুমায়ুন কবির। এর পর তিনি নাজমার সঙ্গে আপত্তিকর দৃশ্য মুঠোফোনে ধারণ করে। পরে নাছির বিষয়টি জানতে পারেন। এ নিয়ে হুমায়ুনকে হত্যার পরিকল্পনা করেন নাছির।
গত রোববার দুপুরে নাজমা মুঠোফোনে হুমায়ুনকে বেড়ানোর কথা বলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যমুনা নদীর দুর্গম এলাকা চর কালিকাপুর ঘটনাস্থলে ডেকে আনেন। এরপর নাছির ও তার স্ত্রী পাথর দিয়ে মাথা ও মুখে আঘাত করে হুমায়ুনকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরকীয়ায় খুন! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১