সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

সতীত্বের প্রমাণ দিতে বাজারে ‘পিল’, নিন্দার ঝড়। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্যান্য ডেস্ক

সভ্যতার শুরু থেকে পদ্মা-মেঘনা-যমুনায় গড়িয়েছে অনেক জল। এগিয়েছে মানব সভ্যতা। মানুষ পৃথিবী ছাড়িয়ে পৌঁছে গেছে মঙ্গলগ্রহে। সভ্যতার শুরু থেকেই নারী-পুরুষের বৈষম্য চলে আসছে। যুগে যুগে নারী বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। বিশেষ করে নারীর সতীত্ব প্রমাণে পুরুষ ছাড় দিতে নারাজ। এমনকি এই সতীত্ব প্রমাণে সীতাকে দিতে হয়েছিলো আগুনে আত্মহুতি। তবে, এই একুশ শতকে এসে সেই কুমারীত্বের প্রমাণই এবার প্যাকেটবন্দি। নাম তার ‘আই ভার্জিন পিল।’ এক ক্লিকেই মিলছে অ্যামাজনের ওয়েবসাইটে।

ইন্ডিয়ান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি এক ধরনের পিল পাওয়া যাচ্ছে অ্যামাজন অনলাইন বাজারে। সেখানে বলা হচ্ছে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই এই ওষুধে। প্রয়োজন পড়ে না কোনও কাটাছেঁড়ার। অজ্ঞান করারও প্রয়োজন নেই। স্রেফ এক পিলেই শরীরে জমে যাবে পরিমাণ মতো থকথকে ‘নকল’ রক্ত। প্রথম সঙ্গমের পরই যা সতীচ্ছেদ ভেদ করে বেরিয়ে আসবে ‘মিথ্যা’ কুমারীত্বের ‘প্রয়োজনীয়’ প্রমাণস্বরূপ! আবার তাতে চলছে অফারও!
অ্যামাজনের এই পণ্য বিক্রির খবর জানতে পেরেই প্রতিবাদ জানান বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজন।

এ বিষয়ে ভারতীয় কথা সাহিত্যিক তিলোত্তমা মজুমদার জানান, নারীদের ছোট করতে সমাজের চাপিয়ে দেওয়া, লালন করা নানা খেলার প্রসঙ্গ তো বাদই দিলাম, এ তো রীতিমতো মিথ্যাচার! প্রতারণা! অবিশ্বাস ও মিথ্যাচার দিয়ে সম্পর্ক শুরুর হদিশই তো দিচ্ছে এই পিল! কুমারিত্বের প্রয়োজন আছে কি না তা নিয়ে বলার পাশাপাশি এই প্রতারণার দিকটিই বা উড়িয়ে দিই কী করে! মেয়েটি বিশ্বাস করছে, কুমারী না হলে ভালোবাসা কমবে! ছেলেটি ভাবছে, কুমারী হয়ে ধরা দেওয়াই ভালোবাসার প্রাথমিক শর্ত!
তিলোত্তমার কথায়, এই দুই ধারণার ওপর নির্ভর করেই ওষুধ প্রস্তুতকারী সংস্থাটি যদি তাদের পিল বাজারে আনে, আর তার ব্যবহারও হু হু করে বাড়ে, তা হলে এই সমাজকে যে তার আন্দোলনকে ফের কেঁচে গণ্ডুষ করতে হবে তা বেশ বোঝা যায়। দু’জন মানুষের একজন অন্যের আস্থা অর্জন করছে এক অন্যায়, আদিম ও অপ্রয়োজনীয় প্রথা দিয়ে, আর অন্যজন সেই বর্বর প্রথা দিয়েই নিক্তিতে মেপে মেয়েটির ‘খুঁতহীন’ শরীরকে গ্রহণ করছে- এই পিল তো সেই আচরণকেই মান্যতা দিচ্ছে!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সতীত্বের প্রমাণ দিতে বাজারে ‘পিল’, নিন্দার ঝড়। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১