সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নজরুলের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ২০ দলীয় জোটের সমন্বয়কারী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি মনে করেন, দেশে একদলীয় অপশাসন চলছে। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল সভাপতি ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা এ এইচ এম কামরুজ্জামান খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম আরও বলেন, মরহুম এ এইচ এম কামরুজ্জামান খান আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। কখনও অন্যায়ের কাছে আত্মসমর্পণ করেননি। তিনি মৃদুভাষী, সহনশীল, সজ্জন এবং নির্ভরযোগ্য রাজনীতিবিদ ছিলেন। আমাদের ব্যর্থতা আমরা এতদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। তবে অতীতেও আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। মুক্তিযুদ্ধ করে আমরা সফল হয়েছি।

তিনি বলেন, আমরা একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি। স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ভোটাধিকার প্রতিষ্ঠা করেছি এবং আমরা এবারও জনগণকে সঙ্গে নিয়ে অপশাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব।

বাংলাদেশ মুসলিম লীগের আয়োজনে দলীয় মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির সভাপতি মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি এবিএম ফাখরুজ্জামান খান, লেবার পার্টির সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, মুসলিম লীগের সেক্রেটারি জেনারেল কাজী আবুল খায়ের, মুসলিম লীগের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য আতিকুল ইসলাম, জমিওতে ওলামায়ে ইসলাম এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, মুসলিম লীগ স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসনে আবুড়ি, বাংলাদেশ মুসলিম লীগ- বিএমএল সহ-সভাপতি চেয়ারম্যান আজিজুর রহমান লিটন, সরওয়ার-ই-আলম খান, বাংলাদেশ ইয়ুথ ফোরামের চেয়ারম্যান সাইদুর রহমান, ইয়ুথ ফোরামের সহ-সভাপতি মাহমুদুল হাসান শামীম, বাংলাদেশ ছাত্র মিশনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বাংলাদেশ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আদনান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নজরুলের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১