সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

হাত পায়ের রগ কেটে স্ত্রীকে হত্যা করে স্বামী উধাও। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১ ২৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ঢাকার কেরানীগঞ্জে জোসনা বেগম (২৫) নামের এক গৃহবধূকে নির্মমভাবে হাতে পায়ের রগ কেটে ও যৌনাঙ্গে ছুড়িকাঘাত করে হত্যা করেছে পাষণ্ড স্বামী ।

আজ বুধবার (৩রা ফেব্রুয়ারি) ভোরে তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে। পাষণ্ড স্বামীর নাম সুমন মোল্লা(৩০), সে বরগুনা জেলার নলছিটি থানার রায়পুরার জহুর আলীর ছেলে। ঘটনার পরপরই সুমন মোল্লা তার দুই মেয়েকে নিয়ে পলাতক রয়েছে।

ঘটনার জানা যায়, প্রায় ১০ বছর আগে ভোলা জেলার লেতরা বাজারের জাফর হাওলাদারের কন্যা জোছনার সাথে বরগুনা জেলার নলছিটি রায়পুরা গ্রামের জহুর আলীর ছেলে সুমনের বিয়ে হয়। তাদের এই ঘরে সামিয়া লামিয়া নামের দুটো মেয়ে সন্তান রয়েছে। অভাবের সংসারে সুমন মোল্লার রাজমিস্ত্রির কাজে সংসার চলত না,তার উপর সে ছিল মাদকাসক্ত। তাই জোসনা বেগম জননী প্রিন্টিং এ কাজ করতো। সুমন মোল্লা মাদকাসক্ত থাকায়, প্রায়ই সুমনের সাথে জোসনার ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। ঝগড়াঝাঁটির একপর্যায়ে আজ ভোর রাতে স্ত্রীকে হাত পায়ের রগ কেটে ও যৌনাঙ্গ ছুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছে এমনটাই দাবি করেছেন নিহতের বোন হোসনে আরা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সকালে স্থানীয়ভাবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিক তদন্তে জানতে পেরেছি মাদকাসক্ত স্বামী রাতের কোন এক সময়ে স্ত্রীকে হত্যা করে দুই সন্তান নিয়ে উধাও হয়েছে। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আসামীকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাত পায়ের রগ কেটে স্ত্রীকে হত্যা করে স্বামী উধাও। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১