সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

উজিরপুরে ঐতিহ্যবাহী উগ্রতাঁরা মন্দিরের ৩০ভরি স্বর্ণালংকার লুট, আটক- ৪। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জহিরুল ইসলাম টুকু, উজিরপুরঃ

বরিশালের উজিরপুরে ঐতিহ্যবাহী উগ্রতাঁরা মন্দির থেকে ৩০ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ওসি ও উজিরপুর পৌর মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেন। সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহ হওয়ায় ৪জনকে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। উপজেলার শিকারপুর ইউনিয়নের তাঁরাবাড়ি উগ্রতাঁরা মন্দিরের তাঁরা মূর্তির গায়ে ৩০ ভরি স্বর্ণালংকার পরানো ছিল। সোমবার (১লা ফ্রেব্রæয়ারী) সকাল ৭টায় মন্দিরের সেবায়েত গৌরাঙ্গ চক্রবর্তী মন্দিরে প্রবেশ করে একটি দরজা খোলা দেখেন। পরে ভিতরে ঢুকে দেখেন তাঁরা মূর্তির শরীরে পরিহিত স্বর্ণালংকার নেই। তৎক্ষনাৎ স্থানীয়দের কয়েকজনকে ডেকে বিষয়টি দেখান। স্থানীয়রা ঘটনাটি উজিরপুর থানা পুলিশকে অবহিত করলে ওসি জিয়াউল আহসান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ, বরিশালের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের ক্রাইমসিন বিভাগের সহযোগীতায় সিসিটিভির ফুটেজ দেখে প্রাথমিকভাবে মুন্ডপাশা গ্রামের মৃত গোপাল মাঝির ছেলে পরিমল মাঝি (৪৫), তার সহদর ভাই সঞ্জয় মাঝি (৪০) মৃত নীলকান্ত গাইনের ছেলে গোপাল গাইন (৪০), শিকারপুর গ্রামের মৃত নিত্যানন্দ দাসের ছেলে রনজিৎ দাস (৪২) কে আটক করে উজিরপুর মডেল থানা পুলিশ। পুলিশ সুপার নাইমুল হক জানান, প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছে। স্বর্ণ উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক অমল দাস গুপ্ত ও সহ-সভাপতি দেবাশিষ দাস জানান, উজিরপুরের ঐতিহ্যবাহী উগ্রতাঁরা মন্দিরটি সম্প্রতি পুনঃসংস্কার করেছেন ডাঃ পীযুষ কান্তি দাস এবং এ্যাড: বলরাম পোদ্দার। তারা মুর্তির শরীরে প্রায় এক বছর আগে ৩০ ভরি স্বর্ণালংকার পড়িয়ে দেন। যা লুট হওয়ায় আমরা মর্মাহত। সরেজমিনে গিয়ে দেখা যায়, সকল দরজায় বাহির ও ভিতর থেকে তালাবদ্ধ ছিল। একটি দরজার তালা খোলা ছিল। মন্দিরের চতুর্পাশে চারটি এবং মন্দিরের ভিতরে দুটি সিসি ক্যামের রয়েছে। দূর্বৃত্তরা বাহিরের সিসি ক্যামেরাগুলো ঘুড়িয়ে ফেললেও ভিতরের ক্যামেরা দুটি সঠিক স্থানে থাকায় স্বর্ণলুটের ঘটনাটি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে ঐতিহ্যবাহী উগ্রতাঁরা মন্দিরের ৩০ভরি স্বর্ণালংকার লুট, আটক- ৪। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১