সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভালুকায় পৌর নির্বাচনে আবারো বিপুল ভোটে মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ ১৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম.সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় ৩০জানুয়ারি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী এ. কে. এম. মেজবাহ উদ্দিন কাইয়ুম মেয়র নির্বাচিত হয়েছেন১৩ হাজার ৭৯৪ ভোটে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ) আলহাজ্ব হাতেম খান পেয়েছেন ৪ হাজার ১০৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ) পেয়েছেন ৩১৮ ভোট।

শনিবার দুপুরে আলহাজ্ব হাতেম খান বিভিন্ন ভোট কেন্দ্রে নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন এবং পূনরায় অবাধ সুষ্ট নির্বাচনের দাবি জানান।
ভালুকা পৌরসভায় মেয়র পদে ৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন, সাধারন কাউন্সিলর পদে ৩২ জন ভোট যুদ্ধে অংশগ্রহণ করেন। ১০টি কেন্দ্রের ৭২টি কক্ষে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটারের সংখ্যা ২৫ হাজার ৪৪ জন। এদের মধ্যে পুরুষ ১২ হাজার ৬৮২ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১২ হাজার ৩৬২ জন। এর মধ্যে ১৮ হাজার ৩৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব হাতেম খান জানান, আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনিয়ে নেয়া, এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগে এনে পৌরসভা নির্বাচন বর্জন করেন।
অপরদিকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী (নৌকা প্রতীক) বর্তমান মেয়র ডাক্তার এ. কে. এম. মেজবাহ উদ্দিন কাইয়ুম বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আলহাজ্ব হাতেম খান নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন বর্জন করেছেন।
ভালুকা উপজেলা রিটার্নিং কর্মকর্তা জানান, দুই-একটি ছোট খাটো ঘটনা ছাড়া, শান্তিপূর্ণ ভাবে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভালুকায় পৌর নির্বাচনে আবারো বিপুল ভোটে মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১