সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

ভোটকেন্দ্রে ব্যাপক বোমা বিস্ফোরণ, আতঙ্কিত ভোটারেরা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: যশোরের মণিরামপুর পৌরসভা নির্বাচনের ৯ নম্বর বি-জয়রামপুর কেন্দ্রের কাছাকাছি কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ত্রাস সৃষ্টি করতে মুহুর্মুহু বোমাবাজির ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, শতাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে খইতলা এলাকা থেকে কাউন্সিলর প্রার্থী হাবিবর রহমান তার এজেন্টদের নিয়ে বি-জয়রামপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলতলা এলাকায় পৌঁছালে প্রতিদ্বন্দ্বী আইয়ুব পাটোয়ারীর সমর্থকরা হামলা চালায়। এ সময় তাকে ও এজেন্টদের মারপিট করা হয়। পরে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়ার লক্ষ্যে মুহুর্মুহু বোমার বিস্ফোরণ ঘটানো হয়। প্রায় আধা ঘণ্টা ধরে শতাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভোটাররা আতংকিত হয়ে পড়েন এবং ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকেন।

কাউন্সিলর প্রার্থী হাবিবর রহমান সাংবাদিকদের বলেন, আমাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। আমার প্রতিপক্ষ আইয়ুব পাটোয়ারীর সমর্থকরা হামলা চালায়। আমার মাথায় ও বুকে আঘাত লেগেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারপরও আমি কেন্দ্রে যেতে পারিনি।

অভিযোগের বিষয়ে জানার জন্য আইয়ুব পাটোয়ারীর মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোটকেন্দ্রে ব্যাপক বোমা বিস্ফোরণ, আতঙ্কিত ভোটারেরা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১