সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বরিশালে মাদক ও জুয়ায় বাঁধা দেওয়ায় সন্ত্রাসী হামলার শিকার গৃহবধু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ ২০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জুয়ার আসর ও মাদকে বাঁধা দেওয়ায় এক গৃহবধুকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত যখম করেছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের বাবরখানা গ্রামের কাঠ মিস্ত্রি কবির সরদারের বাড়ীতে প্রায়ই জুয়া ও মাদকের আসর বসায় একই এলাকার গিয়াস উদ্দিন সরদার(৪৫), আলামিন সরদার(২৮), রাকিব সরদার, ইমরান সরদার, এনামুল সরদার(১৭), আলী সরদার(৪৮)।

এর প্রতিবাদ করলে কবিরের স্ত্রী মোসাঃ ময়না বেগম(৩৫)কে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকী দেয়। এরই ধারাবাহিকতায় ২৮ জানুয়ারী বিকেলে পুনরায় কবিরের বাড়িতে মাদক ও জুয়ার আসর বসাতে গেলে নিষেধ করলে কোন কর্নপাত করেনা তারা। কোন উপায়ন্তর না পেয়ে গৃহবধু ময়না বেগম ধামুরা পুলিশ ক্যাম্পে অভিযোগ দেওয়ার জন্য রওয়ানা হয়ে কাংশী ব্রীজের পৌছামাত্র ওই মাদকসেবী জুয়ারীরা দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত যখম করে এবং টানা হেচঁরা করে শ্লীলতাহানী করেছে।

ডাকচিৎকার শুনে স্থানীয়রা আহত গৃহবধুকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। সন্ত্রাসীদের আঘাতে গৃহবধুর মাথা,নাকসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম হয়।

এব্যাপারে আহত’র স্বামী কবির হোসেন সরদার বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্ত ৭ জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে মাদক ও জুয়ায় বাঁধা দেওয়ায় সন্ত্রাসী হামলার শিকার গৃহবধু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১