সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বরগুনায় চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীকে যৌন হয়রানি: চালক গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি:: বরগুনায় চলন্ত অটোরিকশায় এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ অভিযোগে ওই অটোরিকশাচালক আল-আমিন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বরগুনার বামনা উপজেলার দক্ষিণ রামনা গ্রামের ফুলঝুড়ি খেয়াঘাটের কাছে এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, গতকাল শুক্রকার দুপুরে ফুলঝুড়ি খেয়াঘাট থেকে ফিরে আসার সময় বামনা থানা পুলিশের কয়েকজন সদস্য মেয়েটির চিৎকার শুনতে পেয়ে ওই অটোরিকশা চালককে হাতেনাতে আটক করে। পরে গতকাল রাত ৯টায় ভুক্তভোগী বরগুনা সরকারি কলেজের ওই শিক্ষার্থী বাদী হয়ে আল আমিন হোসেনকে (২৫) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত ওই ইজিবাইক চালক সদর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের রিকশাচালক পনু মিয়ার ছেলে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী সাংবাদিকদের জানান, তার বাড়ি পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলায়। তিনি বরগুনা সদর উপজেলায় তার মামা বাড়িতে থেকে বরগুনা সরকারি কলেজে পড়ালেখা করেন। ঘটনার দিন তিনি কাঠালিয়া থেকে ওই ইজিবাইকে করে বামনা হয়ে তার মামা বাড়িতে ফিরছিলেন।

এ ব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি ন্যাক্কারজনক। আমাদের পুলিশ সদস্যরা ঘটনার সময় ওই পথ দিয়ে না আসলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। আমরা মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে রাতে একটি মামলা নিয়ে মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেই। মামলাটিতে আগেই আটক করা আল আমিন হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীকে যৌন হয়রানি: চালক গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১