সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

পিস্তল উঁচিয়ে গুলি ছোড়া যুবক ছাত্রলীগ নেতা: পরিচয় শনাক্ত শেষে খুঁজছে পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলি ছুড়ে আলোচনায় আসা যুবকের পরিচয় মিলেছে। সে স্থানীয় ছাত্রলীগের পদধারী নেতা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আ ফ ম সাইফুদ্দিন নামের এই যুবক সাইফুদ্দিন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি। গত বুধবার চসিক নির্বাচনে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের পাথরঘাটা এলাকায় একটি গলি থেকে বেরিয়ে সাইফুদ্দিনকে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। আইনশঙ্খলা বাহিনী এই যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার পরে তাকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে। এই বিষয়টি পুলিশ প্রশাসনের ভেতরকার একটি সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত না করলেও মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাথে আলাপাচারিতায় আভাস পাওয়া গেছে।
পুলিশ, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোটের দিন পাথরঘাটা ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীরের অনুসারীদের সঙ্গে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালির সমর্থকদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ওপর ছাত্রলীগ নেতা সাইফুদ্দিনের গুলি ছুড়েছে। এই ধরনের বেশকিছুর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে। একপর্যায়ে সেগুলো ভাইরাল হলে নজরে আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানান, ‘অস্ত্রধারীকে চিহ্নিত করা হয়েছে। তাকে গ্রেপ্তার করাসহ অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিস্তল উঁচিয়ে গুলি ছোড়া যুবক ছাত্রলীগ নেতা: পরিচয় শনাক্ত শেষে খুঁজছে পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১