সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

একই সময়ে আত্মহত্যা করলেন প্রেমিক-প্রেমিকা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
শেরপুরের নকলায় ফাঁসিতে ঝুলে প্রেমিক হেলাল (৩০) এবং প্রেমিকা হাসি (২৫) আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ উপজেলার ৬নং পাঠাকাঠা ইউনিয়নের গোয়ালের কান্দা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসীর ধারণা, পরকীয়া প্রেম জানাজানি হওয়ার ভয়ে তারা আত্মহত্যা করেন। হেলাল ওই এলাকার ইয়াদ আলীর ছেলে এবং প্রেমিকা একই এলাকার সোবাহানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা হাসির মরদেহ বাড়ির পাশে কাঠ বাগানের একটি গাছের উপর ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

একই সময়ে হেলালও নিখোঁজ হয়। পরে রাতে খোঁজাখুঁজি করে আর পাওয়া যায়নি। অবশেষে শনিবার ভোরের দিকে হেলালকে হাসির ঘরের পিছনে একটি গাছের সাথে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এলাকাবাসীল ধারণা, দুজন একই সময়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

স্থানীয় চেয়ারম্যান ফয়েজ মিল্লাত বলেন, ‘এলাকাবাসী অনেকেই আমাকে হেলাল ও হাসির মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে’।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাজিব ভৌমিক বলেন, এ ঘটনায় এখনো কেউ কিছু বলছে না। আসল ঘটনা কি তা তদন্ত করে দেখা হবে। এখন দুজনের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত ৯ বছর আগে হাসির সাথে বিয়ে হয় ওই এলাকার সোবাহানের সাথে। হাসির সাত বছরের একটি ছেলে আছে। হেলাল নিজেও বিবাহিত ও এক সন্তানের জনক।

প্রেমিক হেলাল ও হাসির স্বামী সোবাহান দূর-সম্পর্কের চাচা-ভাতিজা। সোবাহান ঢাকার গাজীপুরে পোশাক কারখানায় চাকরি করেন। ৩-৪ বছর ধরে হাসির বাসায় হেলাল নিয়মিত যাতায়াত করছিল বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একই সময়ে আত্মহত্যা করলেন প্রেমিক-প্রেমিকা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১