সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

ভোলায় ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় আটক ২। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি: তৃতীয় ধাপে ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। কনকনে শীত উপোক্ষা করে সকাল ৮টা থেকে দৌলতখান পৌর এলাকার ভোটকেন্দ্রে বিভিন্ন বয়সী নারী পুরুষ ভোটারদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। বেলা ১১টা পর্যন্ত দৌলতখান ও বোরহানউদ্দিন পৌর সভার কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে দৌলতখান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার দায়ে দুই জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষে ভোলার দুই পৌরসভার ১৮টি ভোটকেন্দ্র ১৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাবের ৬টি টিম ও ৪টি বিজিবির টিমসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল সকাল ১০টায় দৌলতখান পৌরসভার দৌলতখান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেছেন। এসময় তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

সাধারণ ভোটাররা জানান, কোন প্রকার ভয় ভীতি ছাড়াই ভোট দিতে পারছেন। পথে কোন বাধা বিপত্তির মুখে পড়তে হচ্ছে না। দীর্ঘ দিন পর তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেয়ার সুযোগ পেয়ে খুবই খুশি।

দৌলতখান পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জাকির হোসেন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখার জন্যই ভোটাররা তাকে ভোট দিবেন।

এদিকে দৌলতখান পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী বেলা ১১টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের কথা জানিয়েছেন। তবে তিনি জয়ের ব্যাপারে কোন মন্তব্য করতে চাননি।

বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভায় ৫ মেয়রসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮১ জন প্রার্থী। এদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৬১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় আটক ২। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:২১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১