সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

সিনেমা নয়, বাস্তবেই বিশ্ববিদ্যালয়ে পড়াবেন ডিপজল! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১ ১৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেকের পর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। খল নায়ক হিসেবে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন ডিপজল।

ডিপজল একাধারে একজন অভিনেতা, প্রযোজক, পরিচালক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। এসব পরিচয়ের সঙ্গে নতুন পরিচয় যুক্ত হয়েছে তার। এবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করতে যাচ্ছেন তিনি। সিনেমা নয়, বাস্তবেই।
রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগে শিক্ষকতা করবেন এ অভিনেতা। সিনেমা ম্যানেজমেন্ট বিষয়ে তাত্ত্বিক ক্লাস নিবেন ডিপজল। এমনটাই জানা গেছে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট সূত্রে।

এদিকে ওয়েব সাইটের একটি স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ার বিভিন্ন গ্রুপে। তাতে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। নেচিবাচক মন্তব্যই বেশি লক্ষ্য করা গেছে পোস্টটির কমেন্টস বক্সে।
পোস্টে দেখা গেছে, ডিপজলের ছবির নিয়ে তার পুরো নাম এবং অফিসিয়াল ইমেল ঠিকানা। তার নিচেই ক্লাসের সময় লেখা। সপ্তাহের প্রতি রোববার এবং বুধবার সকাল ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস নিবেন ডিপজল।
এ ব্যাপারে জানতে ডিপজলের ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া গেছে। এদিকে, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মানুষ কেন অমানুষ’ সিনেমায় অভিনয় করছেন এ অভিনেতা। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা মৌ খানকে। গত শুক্রবার (২২ জানুয়ারি) সাভারের ফুলবাড়িয়ার পুলিশ টাউনে সিনেমার চিত্রায়ণ শুরু হয়েছে।
অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনোয়ার হোসেন ডিপজল। বর্তমানে তিনি এ সমিতির সহ-সভাপতির পদে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিনেমা নয়, বাস্তবেই বিশ্ববিদ্যালয়ে পড়াবেন ডিপজল! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১