সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি, এটা পাগলেও বিশ্বাস করবে না। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বার্লিনভিত্তিক এনজিও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর দুর্নীতি ধারণা সূচকে পাকিস্তানের চেয়েও বাংলাদেশের খারাপ অবস্থান কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, ‘অন্য এনজিও’র মতো টিআই ও তাদের পরিচালনার জন্য যারা অর্থ যোগান দেয়, তাদের স্বার্থ দেখে। আর তাদের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি, এটা পাগলেও বিশ্বাস করবে না।’

শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় সরকারি বাসভবনে সাংবাদিকরা সম্প্রতি টিআই পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২০’ এ প্রকাশিত বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে প্রশ্ন করলে তার উত্তরে মন্ত্রী একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রতিবেদনেটি আমি দেখেছি, সেখানে বলা হয়েছে, বাংলাদেশ আগের স্থানেই আছে কিন্তু অন্যদের স্কোর ভালো হওয়ায় তাদের মতে দু’ধাপ নিচে নেমেছে। তবে বাংলাদেশের অবস্থান আসলে নিচে নেমেছে, না তাদের পদ্ধতিগত ত্রুটির কারণে এটি হয়েছে, সেটিও একটি বিষয়। কারণ তাদের নানা পদ্ধতিগত ত্রুটির কথা আমাদের জানা।’

হাছান মাহমুদ বলেন ‘টিআই একটি এনজিও। এর প্রতিবেদন আমাদের দেশে যেভাবে প্রচার হয়, পাশের দেশেও তা এত গুরুত্ব দিয়ে ছাপা হয় না। অন্যান্য এনজিও যেভাবে চলে, তারাও সেভাবে দাতা প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে চলে এবং ফান্ডদাতাদের স্বার্থও টিআই-কে সংরক্ষণ করতে হয়।’
সিপিআই ২০২০ অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে তালিকার নিচের দিক থেকে বাংলাদেশ ১২তম অবস্থানে দেখানো হয়েছে যেটা সিপিআই-২০১৯ এর ১৪ তম স্থানের চেয়ে দুই ধাপ নিচে। দুর্নীতি দমন কমিশন বলেছে, টিআই এর এই রিপোর্ট সঠিক নয়।
সাংবাদিকদের মুখোমুখি হবার আগে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান তার নিজ উপজেলা রাঙ্গুনিয়ায় শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক উৎসব উদ্বোধনকালে সাংস্কৃতিক কর্মকান্ডকে নিজেদেশের ঐতিহ্য সংরক্ষণের শ্রেষ্ঠচর্চা হিসেবে বর্ণনা করেন এবং বলেন, শিল্প-সংস্কৃতির চর্চা জঙ্গি ও উগ্রবাদী ধারণা থেকে মানুষকে মুক্ত রাখতে বড় ভূমিকা রাখে। রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন বড়ুয়ার সভাপতিত্বে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি, এটা পাগলেও বিশ্বাস করবে না। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১