সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

আওয়ামী লীগ নয়, বিএনপির প্রতিপক্ষ পুলিশ-প্রশাসন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ ২০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বর্তমান নির্বাচন কমিশন ক্ষমতাসীন আরেকটি দলের অঙ্গসংগঠন। প্রতিটি নির্বাচনে প্রশাসনকে সরকার পুরোপুরি ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক হুইপ সৈয়দপুরের নেতা শওকত চৌধুরীর যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপির প্রতিপক্ষ এখন আর আওয়ামী লীগ নয়, প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে পুলিশ-প্রশাসন। নির্বাচন কমিশন নিরপেক্ষ কোনো সংগঠন নয়। প্রতিষ্ঠানটি এখন সরকার ও আওয়ামী লীগের একটা লেজুড়ভিত্তিক সংগঠনে দাঁড়িয়ে গেছে। মূলত তারা তাদের একটা অঙ্গসংগঠনে পরিণত হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, আমরা বারবার বলেছি, এই অবস্থার পরিবর্তন করতে হবে। আমরা দাবি করেছি যে নির্বাচন কমিশনের এই মুহূর্তে পদত্যাগ করা দরকার, এই সরকারের এই মুহূর্তে পদত্যাগ করা দরকার এ জন্য যে তারা সংবিধানকে লঙ্ঘন করে জনগণের অধিকারকে কেড়ে নিয়েছে এবং বিনা ভোটের একটা বেআইনি সরকার তারা হয়ে আছে।
তিনি আরো বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে যা হয়েছে, তা আপনারা পত্রপত্রিকায় দেখেছেন। একেবারে রক্তাক্ত, মানুষ মারা গেছে দুজন। বিএনপির এজেন্টদের কেন্দ্রে থাকতে দেওয়া হয়নি, তাদের শারীরিকভাবে নির্যাতন করে বের করে দেওয়া হয়েছে।
নতুন যোগদানকারী নেতা শওকত চৌধুরীকে বরণ করে নিয়ে বিএনপি মহাসচিব বলেন, শওকত চৌধুরী সাহেবকে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি, যে গণতান্ত্রিক আন্দোলন চলছে, সৈয়দপুরের জনগণকে সঙ্গে নিয়ে তিনি নেতৃত্ব দেবেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবের সভাপতিত্বে এ আলোচনায় দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, সৈয়দপুর বিএনপির আহ্বায়ক আবদুল গফুর সরকার প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগ নয়, বিএনপির প্রতিপক্ষ পুলিশ-প্রশাসন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১