সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

সৈয়দপুর পৌরসভা নির্বাচনের নতুন তফসিল ঘোষণা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ ১৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী জেলা প্রতিনিধি॥ স্থগিত হওয়া নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্বাচনের পুনরায় তফসিল ঘোষনা করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারী সৈয়দপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। বিষয়টি মঙ্গলবার(২৬ জানুয়ারি)বিকেলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা ফজলুল করিম। তিনি জানান গতকাল সোমবার (২৫ জানুয়ারি) নির্বাচন কমিশন নতুন ভাবে পুনরায় তফসিল ঘোষনা করেছে।
জানা গেছে, দ্বিতীয় ধাপে গত ১৬ জানুয়ারী সৈয়দপুর পৌরসভার ভোট গ্রহনের দিন ছিল। সে হিসাবে গত বছরের ২ ডিসেম্বর নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করে। ওই সময় সকল প্রকার কার্যক্রম শেষে ৫ জন মেয়র প্রার্থী ও ১৫ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৮৮ জন এবং সংরক্ষিত ৫টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছিল।কিন্তু ভোটগ্রহনের ঠিক দুইদিন আগে ১৪ জানুয়ারী করোনা আক্রান্ত হয়ে সৈয়দপুর পৌরসভার মেয়র ও প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকার মৃত্যু বরন করেন। তার মৃত্যুতে নির্বাচন কমিশনের পক্ষে একটি প্রজ্ঞাপন জারি করে সৈয়দপুর পৌরসভার সকল পদের নির্বাচনের ভোটগ্রহন স্থগিত করা হয়েছিল। এর আগে গত ১ জানুয়ারী ১২ নম্বর ওয়ার্ডের আরেক কাউন্সিলার পদের প্রতিদ্বন্দি প্রার্থী সুলতান খান ওরফে ঢেনু নামের একজন প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী মারা যান। তখন শুধুমাত্র ওই ওয়ার্ডের ভোটগ্রহন স্থগিত করা হয়েছিল।
স্থগিত হওয়া সৈয়দপুর পৌরসভার নির্বাচনে নতুন তফসিল অনুযায়ী আগামী ২ ফেব্রুয়ারি মনোনয়ন জমা, ৪ ফেব্রুয়ারি যাচাই বাছাই, মনোনয়পত্র প্রত্যাহাররের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং প্রতিক বরাদ্দ হবে ১২ তারিখ ও আগামী ২৮ ফেব্রুয়ারী পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
পুনরায় নতুন করে ঘোষিত তফসিলের তারিখে সব পদে ভোট নেওয়া হবে। এর আগে অন্যান্য মেয়র বা ওয়ার্ডে যাঁরা মনোনয়নপত্র দাখিল করেছেন, তাঁদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৈয়দপুর পৌরসভা নির্বাচনের নতুন তফসিল ঘোষণা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১