সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

সবার টিকা নিশ্চিত করে পরে নেবেন মীরজাদী সেব্রিনা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ ১৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সবার করোনাভাইরাস টিকা নিশ্চিতের পর নিজে টিকা নেবেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বুধবার (২৭ জানুয়ারি) কুর্মিটোলা হাসপাতালে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন শেষে এ মন্তব্য করেন।

মীরজাদী বলেন, ‘মোটামুটি যখন এনশিউর করব যে সবার টিকা নেয়া হয়েছে, তারপর সবার সঙ্গে টিকা নেব।’

টিকার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘টিকা নেয়ার সঙ্গে সঙ্গে পার্শ্বপ্রতিক্রিয়া হবে এমন কোনো কথা নেই। একটা কথা পরিষ্কার হওয়া প্রয়োজন, কোনো টিকায় মৃদু পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে। শিশুদের যখন টিকা দেয়া হয় তখন টিকার জায়গায় ব্যথা হওয়া, জ্বর জ্বর ভাব হওয়া ও গা ব্যথা করা এই ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। আমরা মনে করি, এটা এখানেও থাকতে পারে। মারাত্মক কোনো কিছু আছে কিনা সেদিকে দৃষ্টিপাত করছি।’

তিনি বলেন, ‘আমাদের টিম তৈরি আছে। অন্য ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হলে কি ম্যানেজমেন্ট করা লাগবে সেজন্য করোনা টিকা গ্রহীতাদের ফলোআপ করতে হবে। টিকাদান কেন্দ্র, আইইডিসিআর ১০৬৫৫, স্বাস্থ্য বাতায়ন এবং ৩৩৩ এই নম্বররগুলোতে যোগাযোগ করলে পরামর্শ দেয়া হবে।’

মীরজাদী সেব্রিনা বলেন, ‘আজ খুব সফল একটা অনুষ্ঠান হয়েছে। এটা আসলে আনুষ্ঠানিকতা। আমরা এখানে অল্প কিছু মানুষকে টিকা দিয়েছি। কিন্তু আমাদের সামনে টার্গেট হচ্ছে বাংলাদেশের ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনা।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল বেশ কয়েকটি হাসপাতালে আরও কিছু মানুষকে টিকা দেব। ওটা প্রথম পর্যায়ের টিকাদান, পরবর্তীতে আমরা কিছুদিন অপেক্ষা করব। এর মাধ্যমে পুরো প্রসেসটা অবজার্ভ করছি। কোনো জায়গায় আমাদের পরিকল্পনায় কোনো ধরনের পরিবর্তনের প্রয়োজন আছে কিনা সেটা দেখব।’

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আমরা একযোগে সারাদেশে টিকা কার্যক্রম শুরু করব। আমাদের টিকা এসেছে, অফিশিয়াল ফর্মালিটি শেষ হলে জেলা পর্যায়ে পৌঁছে যাবে। সেটা বেক্সিমকো করবে। জেলা থেকে উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় যাবে। নিয়মিত ইপিআই কার্যক্রমের মাধ্যমে সেটা যাবে। উপজেলায় পৌঁছানোর পর টিকা কার্যক্রম পুরোদমে শুরু করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সবার টিকা নিশ্চিত করে পরে নেবেন মীরজাদী সেব্রিনা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১