সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

নীলফামারীতে পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী জেলা প্রতিনিধি॥নীলফামারীতে চাকরি স্থানীয়করণের দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেডের(নেসকো)পিচরেট মিটার রিডার ও বিল বিতরণকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।
মঙ্গলবার(২৬ জানুয়ারি) দুপুরে থেকে জেলা শহরের নেসকো কার্যালয়ের সামনে পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি এসএম ফারুক হাসান, পঞ্চগড়ের সভাপতি আপেল মামুদ, ঠাকুরগাঁও সভাপতি শাহজালাল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক, নীলফামারী সদর উপজেলার পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি এন্তাজ আলী বাবু, জেলার সৈয়দপুর উপজেলার পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি খোকন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, আমরা গত শনিবার(২৩ জানুয়ারী) থেকে এই কর্মবিরতি চলমান রেখেছি। কারন দীর্ঘদিন ধরে অস্থায়ী ভিত্তিতে মিটার রিডিং নেওয়া ও বিল বিতরণ করে রাজস্ব আদায়ে সহযোগিতা করে আসছে তারা। কিন্ত চাকুরি স্থায়ীকরণ না হওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে অনিশ্চিতায় পড়েছেন। তাই চাকুরি স্থায়ীকরনের দাবিতে গত বছরের অক্টোবরে নেসকোর প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে প্রতিষ্ঠানের এমডি দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্ত আজও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে আসছেন।অবিলম্বে নেসকো কতৃপক্ষকে দাবি মেনে নেওয়ার আহবান জানান তারা। অন্যথায় মিটার রিডিং ও বিল বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে বলেও সমাবেশে জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নীলফামারীতে পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১