সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

কনের গাড়িতে সাবেক প্রেমিকের হামলা, আহত বর-বরের মা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ময়মনসিংহে বরযাত্রীবাহী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বর, বরের মা ও এক মামা। পরে অভিযান চালিয়ে দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ জানুয়ারি) নগরের শম্ভুগঞ্জ-নেত্রকোনা সড়কের মোদারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, ‘ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকার বাসিন্দা রেদোয়ান হুদা আজাদ। তিনি আনন্দমোহন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক। তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারাকান্দা উপজেলার দয়ারামপুর গ্রামের সুরাইয়া ইয়াসমিন রত্নার। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এরই একপর্যায়ে বিয়ের দাবিতে শনিবার প্রেমিক রেদোয়ানের বাড়িতে অবস্থান নেন রত্না। পরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বুধবার আনুষ্ঠানিকভাবে বউ তুলে আনার কথা ছিল।’

দুপুরে বরযাত্রীবাহী গাড়ি শম্ভুগঞ্জ-নেত্রকোনা সড়কের মোদারপুর এলাকায় যেতেই গাড়ির গতিরোধ করে হামলা চালান মিনহাজ মিয়া নামের এক যুবক।

মিনহাজের সঙ্গে নববধূ রত্নার আগে প্রেমের সম্পর্ক ছিল। হামলায় আহত হন বর রেদোয়ান হুদা আজাদ, তার মা মাহমুদা বেগম ও মামা আজি জাহান।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন আরও বলেন, বরযাত্রীবাহী গাড়িতে হামলার ঘটনায় নাঈম ও সুজন নামে দুজনকে আটক করা হয়েছে। এখনো অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কনের গাড়িতে সাবেক প্রেমিকের হামলা, আহত বর-বরের মা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১