সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

ভিক্ষার ছলে প্রকাশ্যে নারীদের যৌন হয়রানি, বৃদ্ধ গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ ২১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রাজশাহীতে ভিক্ষুকের বেশে দিনে-দুপুরে নারী, কিশোরী ও শিশুদের যৌন হয়রানি করে বেড়ান এক বৃদ্ধ। রাজশাহী শহরের জনবহুল সাহেববাজার জিরোপয়েন্ট ও আরডিএ মার্কেট এলাকায় তার বিচরণ। এরইমধ্যে এক ব্যক্তির মুঠোফোনে ধারণ করা একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর পরপরই পুলিশ তাকে শনাক্ত করে গ্রেফতার করেছে।

ওই ভিডিও ক্লিপে দেখা গেছে, ভিক্ষাবৃত্তির আড়ালে মেয়েদের কৌশলে যৌন হয়রানি করাই তার বিকৃত নেশা। ভিক্ষাবৃত্তির ছলে নগরীর ব্যস্ততম এলাকা আরডিএ মার্কেটসহ বিভিন্ন জায়গায় এই বৃদ্ধ এসব অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় উঠেছে।
গ্রেফতার ওই বৃদ্ধের নাম বুলু (৬২)। নগরীর পাঁচানী মাঠ এলাকায় তার দোতলা একটি বাসা আছে। তিনি নারীদের যৌন হয়রানি করার উদ্দেশ্যে ভিক্ষুক সাজেন।

সম্প্রতি বৃদ্ধের ভিক্ষাবৃত্তির ছলে যৌন হয়রানির কৌশলগুলো সাইফুল ইসলাম দুলাল নামের এক যুবকের দৃষ্টিগোচর হলে গোপনে প্রায় ৬ মিনিটের একটি ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট দেন তিনি। গত ২৪ জানুয়ারি সন্ধ্যার দিকে দেওয়া ওই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
এসময় ওই বৃদ্ধকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে অনেকেই কমেন্ট করতে থাকেন।
ভিডিওতে দেখা গেছে, সাহেব বাজার এলাকায় ওই বৃদ্ধ কৌশলে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সব বয়সী নারীদের যৌন হয়রানি করছেন। না দেখার বাহানা করে হঠাৎ নারীদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিচ্ছেন।
ভিডিও ক্লিপটি দিয়ে সাইফুল ইসলাম দুলাল নামের ওই যুবক তার ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘আজ (রোববার) দুপুর আনুমানিক পৌনে দুইটার দিকে রাজশাহীর সাহেববাজার এলাকায় এই বৃদ্ধ লোকটিকে আমি লক্ষ্য করি। লোকটি সাহায্যের জন্য মূলত মেয়ে/নারীদের কাছে যায় এবং তাদের শরীরে স্পর্শ করে এমনভাবে যেন সে অজ্ঞাতসারে বা ভুল করে করে ফেলেছে। সন্দেহ হওয়ায় তার পিছু নিই এবং একই জঘন্য কাজ সবার সঙ্গে করছে দেখা যায়। লোকটি বয়স্ক, না বুঝে করেছে ভেবে অনেকেই এড়িয়ে যাচ্ছে।’
‘কিন্তু সজ্ঞানে এবং কুৎসিত লক্ষ্য নিয়েই এই কাজ করছে তা সুস্পষ্ট। তার আসল উদ্দেশ্য জানার জন্যই আমি মুঠোফোনে ভিডিও ধারণ করতে থাকি কিন্তু কোনো রকম ব্যবস্থা গ্রহণের পূর্বেই ভিড়ের মধ্যে হারিয়ে ফেলি। এই লোক এবং এরকম আরো যারা আছে তাদের হতে সকলকে সাবধান হতে হবে এবং তাদের যত দ্রুত সম্ভব প্রশাসনের (আইনের) আওতায় আনার অনুরোধ জানাই। তা না হলে রোজই রাস্তায় নারীরা হেনস্তার শিকার হতে থাকবে।’
ফেসবুকে ভাইরাল হওয়া এই ভিডিও ক্লিপটির বিষয়ে জানতে চাইলে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, ভিডিও দেখে ওই বৃদ্ধকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। যারা তার যৌন হয়রানির শিকার হয়েছেন তাদের মধ্যে থেকে একজন মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ওসি আরো বলেন, প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে তিন স্বচ্ছল। তবে বৃদ্ধ। হাঁটতে চলতে অন্যকে ধরেন। মানসিক প্রতিবন্ধিতার কোনো তথ্য মেলেনি। স্ত্রীসহ দুই সন্তান রয়েছে। শাহমখদুম কলেজের পেছনে একটি বাসায় ভাড়া থাকেন পরিবার নিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভিক্ষার ছলে প্রকাশ্যে নারীদের যৌন হয়রানি, বৃদ্ধ গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:১৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১