সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

বানারীপাড়ায় গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র সুমন সরদার গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ ১৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চাখার ইউনিয়নের বিএনপি দলীয় সাবেক চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী সরদারের ছেলে যুবদল নেতা সুমন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ জানুয়ারী রোববার দুপুরে তাকে বরিশালে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ২৩ জানুয়ারী
শনিবার রাতে ওই গৃহকর্মী বাদী হয়ে সুমন সরদারকে আসামী করে বানারীপাড়া থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে সুমন সরদারকে গ্রেফতার করে। মামলা সূত্রে জানা গেছে ২৩ জানুয়ারী শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাখার ইউনিয়নের খলিশাকোটা গ্রামের প্রবাসী আসাদুজ্জামান রিপনের স্ত্রী পারভীন বেগমের বাসার ওই গৃহকর্মী বাড়ির বাগানে পাতা কুড়াতে গেলে পাশের বাড়ির ইউপি চেয়ারম্যান ইদ্রিস সরদারের ছেলে সাবেক ছাত্রদল ও বর্তমান যুবদল নেতা সুমন সরদার তাকে জাপটে ধরে টেনেহিচরে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় বাধা দেওয়ায় তাকে মারধর করা হয়। ওই গৃহকর্মীর ডাকচিৎকারে প্রবাসী আসাদুজ্জামান রিপনের মা ও স্ত্রীসহ স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্ষা করেন। ওইদিন রাতে নির্যাতিতা ওই গৃহকর্মী বাদী হয়ে থানায় মামলা করে। এর আগে কু- প্রস্তাব দেওয়াসহ তিন বার ওই গৃহকর্মীকে সুমন সরদার ধর্ষণের চেষ্টা করে বলে মামলায় উল্লেখ করা হয়।
২৪ জানুয়ারী রোববার দুপুরে বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ ও উপ-পরিদর্শক মোক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করে মামলার বাদী,আসামীর বাবা মা,স্ত্রী এবং প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বক্তব্য রেকর্ড করেন। এ প্রসঙ্গে ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন ওই গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। এখন তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে জানা গেছে সুমন সরদারের বিরুদ্ধে এর আগে নারী নির্যাতন,ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকার আমলে সে চাখারে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে অভিযোগ রয়েছে। আসামী সুমন সরদারের পিতা চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী সরদার ধর্ষণ চেষ্টার অভিযোগ অস্বীকার করে ওই গৃহকর্মীকে তার ছেলে চরথাপ্পর দিয়েছে বলে স্বীকার করেন।###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র সুমন সরদার গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১