সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

প্রতারকদের ফাঁদে পড়ে সর্বস্বান্ত কলেজছাত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ইতালি যাওয়ার ফাঁদে পরে সর্বস্বান্ত হয়েছেন সোহানা নামের এক তরুণী। সোহানা বেগম দশমিনা উপজেলার চরহোসনাবাদ এলাকার মো. মজিবুর রহমানের মেয়ে ও তেজগাঁও মহিলা কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্রী।
লেখাপড়ার সুবাদে ঢাকার যাত্রাবাড়ী এলাকার জাবেদ আলীর মেয়ে মোসা. জান্নাতুল ফেরদাউসের সঙ্গে সোহানার পরিচয় হয়। পরিচয়ের সূত্রধরে দুজনের মাঝে বন্ধুত্বর সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে জান্নাতুল ফেরদাউস সোহানাকে ইতালি যাওয়ার স্বপ্ন দেখিয়ে আট লাখ টাকা দাবি করেন। পরে পাঁচ লাখ টাকায় সোহানা বেগমকে ইতালি পাঠানোর জন্য সমঝোতা হয়।

সোহানার হতদরিদ্র বাবা মজিবুর রহমান জমি বিক্রি ও আত্মীয় স্বজনের কাছে ধারদেনা করে ২০১৯ সালের ১৫ই নভেম্বর তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দশমিনার বাড়িতে বসে আত্মীয় স্বজনের উপস্থিতিতে জান্নাতুলকে প্রদান করেন। পরে জান্নাতুল সোহানার সাথে টালবাহানা শুরু করে।

একপর্যায় জান্নাতুল টাকা নেয়ার কথা অস্বীকার করে সোহানাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। এ ঘটনায় সোহানা বেগম ২০২০ সালের ৮ই নভেম্বর দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে বিচারক মো. আশিকুর রহমান জান্নাতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ৯ই জানুয়ারি যাত্রাবাড়ি থানা পুলিশ জান্নাতুলকে গ্রেফতার করে। ১৪ জানুয়ারি ওই মামলায় একই আদালত থেকে জান্নাতুল জামিন পায়।

সোহানা বেগম জানান, জামিন পাওয়ার পর মামলা তুলে নেয়ার জন্য অব্যাহতভাবে হুমকি দিয়ে যাচ্ছেন জান্নাতুল ও তার চক্রের সদস্যরা। এ ঘটনায় সোহানা দশমিনা থানায় বুধবার একটি জিডি করেছেন।

তিনি আরো জানান, বিদেশে মানুষ পাঠানোর নাম করে কয়েকশ মানুষের থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন জান্নাতুল ও তার চক্রের সদস্যরা। এ ঘটনায় অভিযুক্ত জান্নাতুলকে একাধিকবার ফোন করলে বন্ধ পাওয়া গেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতারকদের ফাঁদে পড়ে সর্বস্বান্ত কলেজছাত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১