সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে আ.লীগের উপকমিটি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সারাদেশের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটি। মঙ্গলবার (১৯ জানুয়ারি ২০২১) বঙ্গবন্ধু এভিনিউয়ে মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির প্রথম সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, নবগঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটি বুধবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় ধানমন্ডী ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে। এছাড়া ১ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটি বছরব্যাপী সমাবেশ করবে এবং মুজিববর্ষ উপলক্ষে সংকলন ও স্মরণিকা প্রকাশ করবে।

সকালে মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির এ সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি চলমান সিটি করপোরেশন, পৌরসভা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে দলের নির্দেশনা উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হলে পরিণতি খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ওবায়দুল কাদের বিভক্ত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা বিভক্তির মধ্যে আছে। এই বিভক্তি মুক্তিযুদ্ধের অর্জন এবং চেতনাকে দুর্বল করে দিচ্ছে। স্বাধীনতাবিরোধী অপশক্তির পৃষ্ঠপোষকতায় উগ্র সাম্প্রদায়িকতা দেশের হাজার বছরের লালিত ঐতিহ্যকে নষ্ট করতে চায়। এদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হতে হবে।

ওবায়দুল কাদের বলেন, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির প্রতিভূ বিএনপি বারবার প্রতারণা ও চাতুর্যের আশ্রয় নিচ্ছে। তাদের চাতুর্য আছে কিন্তু নৈতিকতা নেই। জনগণের মুখোমুখি দাঁড়ানোর সৎ সাহস এবং রাজনৈতিক অবস্থানও নেই। বিএনপি নেতারা হঠাৎ ঘুম থেকে জেগে চিরাচরিত মিথ্যাচারের রেকর্ড বাজাচ্ছে। তারা শীতনিন্দ্রায় রয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

উপকমিটির চেয়ারম্যান রশিদুল আলমের সভাপতিত্বে ও সদস্যসচিব ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আরোমা দত্ত এমপি, ডা. নুজহাত চৌধুরী, অভিনেত্রী শমী কায়সার, সাংবাদিক শাহেদ চৌধুরী, শেখ নাজমুল হক সৈকত প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে আ.লীগের উপকমিটি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১