সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

পাগল’র পর কাদের মির্জাকে ‘টোকাই মেয়র’ বললেন নিক্সন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১ ১৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক
‘পাগল’ বলার পর নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জাকে ‘টোকাই মেয়র’ বলে আখ্যায়িত করলেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।

সাংসদদের নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য দেওয়ায় ‘তাঁর বিচার সব সংসদ সদস্যরা করবেন’ বলে উল্লেখ করেছেন নিক্সন চৌধুরী।
ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী আবারো চটলেন নোয়াখালীর বসুরহাটের নির্বাচিত মেয়র কাদের মির্জার ওপর। এর আগে বলেছিলেন ‘পাগলা’ এবার তিনি একই ব্যক্তিকে বললেন ‘টোকাই মেয়র’।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে নিক্সন বলেন, ‘আপনার মতো টোকাই মেয়র মোবাইলে ফেসবুকে কথা বলে ভাইরাল হইয়েন না। নিক্সন চৌধুরী তার মামা শেখ সেলিমের শক্তিতে চলে না। তার নাম নেওয়ার আগে অজু কইরা নিয়েন। পাগল ঠিক করার ওষুধ জনগণের জানা আছে।’
এর আগে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সরদরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রোববার (১৭ জানুয়ারি) এমপি নিক্সন কাদের মির্জাকে উদ্দেশ্য করে বলেন, ‘পাগলারেও আমি চিনি না, জীবনে দেহি নাই, জীবনে যাই নাই নোয়াখালী। আরে মিয়া নেতা হইতে চান? পরিচিতি চান? পাগলামি কইরা নেতা হওয়া যায় না। আপনাকে প্রমাণ করতে হবে পাগলা, আমি আপনারে কিছু কইছি কিনা? সরকারের উচিত এই সব পাগল যথা শিগগিরই পাবনায় পাঠানো। না হলে গণধোলাই এমন খাবে যে চেহারা চেনা যাবে না।’
তিনি বলেন, ‘আমি আমার নিজের জ্বালা নিয়েই বাঁচি না, আমি যাব নোয়াখালীতে! তারপরও পাগলায় কইছে, আমি যাব। পাগলায় মনে হয় আমার চাচার কাছ থেইকা মাল খাইসে। নাইলে কোথায় নোয়াখালী! আমি জীবনেও যাই নাই। আমারে চ্যালেঞ্জ করবেন না, আমরা কিন্তু খেলতে জানি। আমরা কিন্তু ভাইস্যা আসি নাই।’
নিজের পিতৃপরিচয় টেনে বলেন, ‘আমার বাপ তিনবারের এমপি ছিল, আমার ভাই ছয়বারের এমপি, মুজিববাহিনীর কোষাধ্যক্ষ ছিল, আপনার মতন ফালতু পাগল ছিল না। আসেন প্রমাণ করবেন।’
এমপি নিক্সন এসময় আরও দাবি করে বলেন, আমার থানায় বাংলাদেশের সর্বোচ্চ সুষ্ঠু নির্বাচন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে নোয়াখালীর বসুরহাট বাজারে রূপালী চত্বরে নির্বাচনী শেষ সমাবেশে মির্জা কাদের এমপি নিক্সনকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার বয়স কত? আমার রাজনৈতিক বয়সও তো হবে না। গায়ের জোরে আন্ডু, গান্ডু, পান্ডুরা আপনার সাথে আছেন। এজন্যই আপনি ভোট চুরি করে এমপি হন। আমার নেত্রী শেখ হাসিনার কাছে যেতে আপনার মতো রাঘব-বোয়ালের প্রয়োজন নেই। আপনিতো নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী আর ফেনীর এমপি নিজাম হাজারীর অনুসারী।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাগল’র পর কাদের মির্জাকে ‘টোকাই মেয়র’ বললেন নিক্সন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১