সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

বানারীপাড়া ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সত্যরঞ্জন সরকার আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ ২০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের
বানারীপাড়ায় ১৮০ পিস ইয়াবাসহ সত্যরঞ্জন সরকার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে বন্দরবাজারের “মেসার্স সততা মৎস্য আড়ৎ” এর স্বত্বাধিকারী এবং পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা। মৎস্য ব্যবসার আড়ালে সে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলো।
সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিদর্শক আ. মালেক তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা (যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা)সহ সত্যরঞ্জনকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে। এ সময় উপস্থিত ছিলেন মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল সার্কেলের উপ-পরিদর্শক(এসআই) খন্দকার জাফর আহমেদ ও জান্নাতুল ফেরদৌস, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক হোসেন ও সাইদুল ইসলাম। অভিযান পরিচালনাকারী বিশেষ টিমের সহযোগিতায় ছিলেন বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গণির নেতৃত্বে পুলিশের আরেকটি টিম। এ বিষয়ে পরিদর্শক আ. মালেক তালুকদার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০ এর “ক” ধারা মোতাবেক আসামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাহাদ সুমন,

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়া ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সত্যরঞ্জন সরকার আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১