সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

কান ধরে খালে ডুব’ ভোট না করার প্রতিজ্ঞা পরাজিত প্রার্থীর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
জীবনে আর কখনও ভোট করবেন না বলে কান ধরে উঠবস করলেন মোকলেছুর রহমান নামে এক ব্যক্তি। তিনি মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনের (১৬ জানুয়ারি) ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে শোচনীয় পরাজয় বরণ করেছেন।

বাড়ির পাশের খালের পানিতে কান ধরে উঠবস করে তিনি এ শপথ করেন। যার ৫২ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, শীতের সকালে ঠাণ্ডা পানিতে কান ধরে পানিতে ডুব দিচ্ছেন মোকলেছুর রহমান। এসময় তিনি বলছেন, আর জীবনে বেঁচে থাকা পর্যন্ত কমিশনার ভোট আর করবো না, করবো না, করবো না। এসময় তিনি ঠাণ্ডা পানিতে সাতটি ডুব দিয়ে আর কখনও ভোট না করার প্রতিজ্ঞা করেন।

এ প্রসঙ্গে পরাজিত প্রার্থী মোকলেছুর রহমান বলেন, সবাই আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছে। শেষ পর্যন্ত দেখলাম টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে। ভোটের আগের দিন দুপুর বেলা পর্যন্ত আমার ভোট ছিল। দুপুরের পর বিক্রি হয়ে আমার ভোট আর নেই। দেখছি হাজারের নোট সবার পকেটে পকেটে চলে গেল আর আমার ভোট উল্টে গেল। এতে মানুষের মনোভাব আমি বুঝতে পেরে আমি ভোট না করার তওবা করলাম। বুঝলাম ভালো লোকের জন্য ভোট না।
এদিকে মোকলেছুর রহমানের ভাইরাল ভিডিও নিয়ে এখন এলাকার নানা আলোচনা সমালোচনা চলছে।
প্রসঙ্গত, ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ফাইল ক্যাবিনেট প্রতীকে নাছির উদ্দিন ৩৩৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। বর্তমান কাউন্সিলর নবীর উদ্দিন (ডালিম) ৩১৭ ভোট, রবিউল ইসলাম (গাজর) ২৬৩ ভোট, মোকলেছুর রহমান (টেবিল ল্যাম্প) ১২৫ ভোট, আজির উদ্দিন (স্ক্রু ড্রাইভার) ৯৫ ভোট ও মনিরুজ্জামান (পানির বোতল) ৮৬ ভোট পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কান ধরে খালে ডুব’ ভোট না করার প্রতিজ্ঞা পরাজিত প্রার্থীর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১