সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

ভোটারদের জন্য রান্না করা খাবার নিয়ে গেল প্রশাসন! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
একপাশে বড় বড় ডেকচিতে চলছে পোলাও রান্না। অন্যপাশে চলছে ভোটগ্রহণ। ভোটারদের কাছে টানতে রান্নার এ বিশাল আয়োজন। তবে শেষমেশ সে আয়োজনে জল ঢেলে দিয়েছে প্রশাসন। এ ঘটনা কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকার।

জানা গেছে, ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম রবি বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে মহাসমারোহে শনিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে পোলাও রান্নার আয়োজন করেন। বড় বড় ডেকচিতে চলছিল রান্নার কাজ। সেখান থেকে প্যাকেটজাতের পর ভ্যানে করে পাঠানো হচ্ছিল ভোটারদের বাড়ি বাড়ি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে সেখানে হানা দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় ১০ ডেচকি ও ১০০ প্যাকেট পোলাও।
পরে জব্দ করা খাবার এতিমখানার বাচ্চাদের মধ্যে বিতরণ করা হয়। আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ খাবার জব্দ করা হয়েছে। পরে খাবারগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

প্রসঙ্গত, কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবি এর আগে ভোটারদের মাঝে নারকেল তেল বিতরণ করতে গিয়ে ১০ হাজার টাকা জরিমানা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোটারদের জন্য রান্না করা খাবার নিয়ে গেল প্রশাসন! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১