সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

ঢাকা চলচ্চিত্র উৎসবে দেখা যাবে আসিফ আকবরের সিনেমা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ ২২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সিনেমার এই মন্দার বাজারে জনপ্রিয় গায়ক থেকে সিনেমার নায়ক হিসেবে সফল হওয়ার স্বপ্ন দেখাটা নিতান্তই এক ঝুঁকি। বিরাট চ্যালেঞ্জও। সেই ঝুঁকি জয় করে চ্যালেঞ্জ নিয়ে দারুণ প্রশংসা পেয়েছেন গায়ক থেকে নায়ক হওয়া আসিফ আকবর।

জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের পরিচালনায় ‘গহীনের গান’ নামের সিনেমা দিয়ে বড় পর্দার নায়ক হিসেবে অভিষিক্ত হয়েছেন আসিফ। তার প্রথম সিনেমা দর্শকের মন ভরিয়েছে।

এবার জানা গেল, ১৯ তম ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১’-এ দেখানো হবে সংগীত বিষয়ক এ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। আগামী ১৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে ৫০ টাকা প্রদর্শনীর বিনিময়ে ছবিটি উপভোগ করতে পারবেন দর্শক।

উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে দেখানো হবে এ সিনেমাটি। এই প্রদর্শনীতে উপস্থিত থাকবেন ছবিটির প্রযোজক ও শিল্পী-কুশলীদের অনেকেই।

এই প্রসঙ্গে বাংলাঢোলের ব্যবস্থাপনা প্রযোজক এনামুল হক বলেন, ‘এটি খুব আনন্দের সংবাদ যে, একটি বড় আয়োজনে বিশ্বের সেরা ছবিগুলোর সাথে আমাদের ছবিটি দেখানো হচ্ছে। আশা করি এবার অনেকেই নতুন করে এটি উপভোগ করতে পারবেন।’

তিনি আরও জানান, একই উৎসবে বাংলাঢোলের আরেকটি ছবি নির্বাচিত হয়েছে। এর নাম ‘কাসিদা অব ঢাকা’। অনার্য মুর্শিদ পরিচালিত প্রামাণ্যচিত্রটি আগামী ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭টায় দেখানো হবে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে

‘গহীনের গান’ সিনেমায় আসিফ আকবর ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তানজিকা আমিন, তমা মির্জা, আমান রেজা, কাজী আসিফ রহমান, তুলনা আল হারুন প্রমুখ। এতে ব্যবহার করা হয়েছে আসিফ আকবরের গাওয়া নয়টি গান।

বেশিরভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ মুন্সী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা চলচ্চিত্র উৎসবে দেখা যাবে আসিফ আকবরের সিনেমা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৩২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১