সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

বনারীপাড়ায় ছাত্রদলের আহবায়ক কমিটির ৭ নেতার পদত্যাগের ঘোষণা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি

সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বরিশালের বানারীপাড়া উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির ৭ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে বানারীপাড়া প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলনের করে ওই ৭ জন ছাত্রদল নেতা পদত্যাগের ঘোষণা দেন। এ সময় সদ্য ঘোষিত আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক মো. শাহাদাত হোসেন তালুকদার লিখিত বক্তবে উল্লেখ করেন, শিক্ষা ঐক্য প্রগতির ধারক ও বাহক ছাত্রদলের বানারীপাড়া উপজেলা কমিটি গঠনে ব্যপক অনিয়ম, স্বজনপ্রীতি, সংগঠনকে ব্যক্তিস্বার্থে কুক্ষিগত করণ, হামলা-মামলার শিকার, ত্যাগী-পরিশ্রমী কর্মীদের অবমূল্যায়ন ও বঞ্চিত করার দিক সুস্পষ্ট ভাবে পরিলক্ষিত হয়েছে। ঘোষিত কমিটির আহবায়ক রুবেল হাওলাদারের নাম উল্লেখ করে বলা হয় তার পরিবার সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সেও এক সময় ছাত্রলীগের কর্মঠ কর্মী ছিলেন। তার বাবা স্থানীয় আওয়ামী লীগের একজন পরীক্ষিত ব্যক্তি। যা বিগত নির্বাচনে বিভিন্ন ভাবে প্রমানিত হয়েছে। ২০০৭ সালের প্রথম দিকে তার নিজ এলাকায় বসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি সম্বলিত পোষ্টার ছিড়ে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে বিরোধে জড়িয়ে পড়েন রুবেল হাওলাদার। পরে ছাতনেতা সুমন সরদারের হাত ধরে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন আপসের মাধ্যমে। সুমন সরদারও এ কথার সত্যতা স্বীকার করেছেন। এলাকায় তদন্ত করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। তবে অভিযুক্ত রুবেল হাওলাদার তার বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগ অস্বীকার করেছেন। এ ছাড়াও ঘোষিত কমিটিতে বিবাহিত, মাদক মামলার আসামিদেরও স্থান দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। ঘোষিত কমিটি গঠনকে ন্যাক্কারজন্যক ও বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি এবং সম্পাদকের একান্ত লোকের সমাহার বলে আখ্যা দিয়ে পদত্যাগ করা ছাত্রদল নেতারা হলেন সদ্য ঘোষিত উপজেলা ছাত্রদলের কমিটির, যুগ্ম-আহবায়ক মো. শাহাদাত হোসেন তালুকদার, মো. শাহাদাত হোসেন সনেট, মো. সাগর মাঝি, মো. রবিউল ইসলাম, মো. রিহাদ হোসেন লালন, সদস্য মেহেদি হাসান সজিব ও মো. আমিনুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বনারীপাড়ায় ছাত্রদলের আহবায়ক কমিটির ৭ নেতার পদত্যাগের ঘোষণা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১